বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের ‘বলাই’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বলাই
৩২. বলাই তার বাবার কাছে চলে যাওয়ায় কাকির ঘর শূন্য লাগে কেন?
ক. কাকি নিঃসন্তান ছিলেন বলে
খ. বলাই বৃক্ষপ্রেমিক ছিল বলে
গ. বলাই সব নিয়ে গেছে বলে
ঘ. কাকি অভিমান করেছিলেন বলে
৩৩. ঐ গাছ যে ছিল তাঁর বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের কী?
ক. চিঠি খ. দোসর ঘ. ছবি ঘ. নাড়ি
৩৪. দুই হাত উঁচু শিমুলগাছটির পত্রসমৃদ্ধি দেখে বলাই ভাবল, এ এক আশ্চর্য গাছ। ভাবার কারণ হলো—
i. শিশুর প্রথম বুদ্ধির মতো আভাস দেখেছে
ii. গাছটি দেখে বলাই চমত্কৃত হয়েছে
iii. বলাই প্রথম শিমুলগাছ দেখেছে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. ‘আমাদের বাঘ-গরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে’—উক্তিটিতে যা বোঝানো হয়েছে তা হলো—
i. মানুষের মধ্যে হিংস্রতা ও কোমলতা একত্রে থাকে
ii. মানুষ পশুত্ব ও মনুষ্যত্বের ধারক
iii. মানুষের শুভবুদ্ধি ও বিবেকবোধ রয়েছে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, সেদিন বলাইয়ের সবচেয়ে বিপদের দিন, কারণ তারা—
i. ঘাসগুলো কেটে ফেলে
ii. নিড়ানি দিয়ে লতাগুলো উপড়ে ফেলে
iii. ছোট ফুলগাছগুলোকে নিড়িয়ে ফেলে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. ‘কাকি, আমার সেই শিমুলগাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও’—এই উক্তিতে প্রকাশ পেয়েছে—
i. প্রবাসে গাছের ছবি দেখতে চাওয়া
ii. প্রিয় গাছটি দেখার ব্যাকুলতা
iii. বিদেশে শিমুলগাছ রোপণের আকাঙ্ক্ষা—
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. আরও দু-চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল—এই উক্তিতে প্রকাশ পেয়েছে—
i. শিমুলগাছটির প্রতি ভালোবাসা
ii. শিমুলগাছটি কেটে ফেলার ইচ্ছা
iii. বলাইয়ের বৃক্ষপ্রীতিকে অগ্রাহ্য করা
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: 
৩২. ক ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা