বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘দুই বিঘা জমি’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দুই বিঘা জমি
১৫. ‘চিত্রা’ কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উত্স?
ক. আষাঢ় খ. দুই বিঘা জমি গ. বৃক্ষ ঘ. বৃক্ষবন্দনা
১৬. ‘দুই বিঘা জমি’ কবিতার বক্তব্য উপস্থাপনার ভঙ্গি কেমন?
ক. ব্যঙ্গাত্মক খ. মিলনাত্মক
গ. বিদ্রোহাত্মক ঘ. হাস্যরসাত্মক
১৭. জমিদার উপেনের দুই বিঘা জমি দখল করে নেয়—
ক. জোর করে খ. মিথ্যা মামলা দিয়ে
গ. মিথ্যা কথা বলে ঘ. মারধর করে
১৮. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?
ক. পৃথিবীর মালিক খ. জমি গ. জমিদার ঘ. সরকার
১৯. উপেন কোথায় বসল?
ক. আমগাছের তলে খ. বাড়িতে
গ. রাজদরবারে ঘ. কাছারিতে
২০. যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী—এখানে দেবী কে?
ক. জন্মস্থান খ. রানি গ. প্রজা ঘ. মালি
২১. ‘অবারিত মাঠ, গগনললাট’ কিসের প্রতীক?
ক. মুক্তজীবনের খ. দেশপ্রেমের
গ. প্রকৃতির ঘ. বড় মাঠঘাটের
২২. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ—
ক. জন্মদিনে খ. আরোগ্য গ. মহুয়া ঘ. শেষ লেখা
২৩. সুমন তার বাবার চিকিত্সার জন্য অনেক দিনের যত্নে লালিত গরুটি বিক্রি করে দিল—উদ্দীপকের সঙ্গে কোন বিষয়টির সামঞ্জস্য আছে?
ক. জমি দখল হওয়ার খ. আমগাছ হারানোর
গ. সন্ন্যাসী হওয়ার ঘ. সম্পদ হারানোর
২৪. উপেন চরিত্রটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের প্রতীকী রূপ হিসেবে অঙ্কিত করেছেন?
ক. গ্রামের দুই বিঘা জমির মালিক হিসেবে
খ. নির্যাতিত মানুষের প্রতীক হিসেবে
গ. সাধারণ দানকারী হিসেবে
ঘ. দুর্বলচিত্তের মানুষ হিসেবে
২৫. ‘এ জমি লইব কিনে’ লাইনটিতে প্রকাশ পেয়েছে—
ক. শাসকশ্রেণির শোষণের মানসিকতা খ. উপেনের অবস্থা
গ. উপেনের দারিদ্র্য ঘ. উপেনের সাহসিকতা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: দুই বিঘা জমি
১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা