বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের ‘বলাই’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বলাই
৩৯. ‘লাবণ্য’ শব্দের অর্থ কী?
ক. উজ্জ্বলতা খ. লালিমা
গ. তীব্রচ্ছটা ঘ. অনুজ্জ্বল
৪০. ‘কন্টিকারি’ কী?
ক. একপ্রকার যন্ত্র খ. প্রাণীর নাম
গ. একটি দেশের নাম ঘ. একপ্রকার গাছ
৪১. ‘শিখর’ শব্দের অর্থ কী?
ক. চূড়া খ. শিকড়
গ. আকাশ ঘ. পাদদেশ
৪২. ‘আস্তরণ’ শব্দের অর্থ কী?
ক. মস্ত খ. প্রচ্ছায়া
গ. ছাউনি ঘ. আস্তাবল
৪৩. পুস্তকের অংশবিশেষকে কী বলা হয়?
ক. পরিক্ষেপ খ. পরিচ্ছদ
গ. পরিচ্ছেদ ঘ. পরিশেষ
৪৪. ‘বলাই’ রচনাটির প্রকৃত উদ্দেশ্য কোনটি?
ক. শিক্ষার্থীদের বৃক্ষ সম্পর্কে সচেতন করা
খ. শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করা
গ. উচ্চশিক্ষার প্রতি আসক্ত করে তোলা
ঘ. শিক্ষার্থীদের ক্ষেত্রে মাতৃপ্রেম জাগ্রত করা
৪৫. ‘বলাই’ গল্পের মূল সুর কী?
ক. বদান্যতা খ. স্মৃতিচারণা
গ. প্রকৃতিপ্রেম ঘ. মানবপ্রেম
৪৬. ‘বলাই’ গল্পটির লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. রণেশ দাশগুপ্ত
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ. সেলিনা হোসেন
৪৭. ‘বলাই’ কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. ছোটগল্প
গ. রম্যরচনা ঘ. বড় গল্প
৪৮. ‘বলাই’ গল্পের বলাই—
i. প্রকৃতির সন্তান ii. লেখকের সন্তান
iii. লেখকের ভাইপো
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. বৃক্ষ আমাদের পরিবেশের কী করে?
ক. ভারসাম্য রক্ষা করে খ. ক্ষতি করে
গ. শুধু ফল দেয় ঘ. শুধু ফুল দেয়
৫০. ‘মানুষ ও প্রকৃতি মিলে সৃষ্টি হয় একক সত্তা’—এটি কে বিশ্বাস করেন?
ক. চার্লস ডারউইন খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জগদীশচন্দ্র বসু ঘ. বলাই
৫১. রবীন্দ্রনাথের সৃষ্টি—
i. শান্তিনিকেতন ii. কলকাতা বিশ্ববিদ্যালয়
iii. বিশ্বভারতী
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৫২. রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ মে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট
গ. ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ মে
ঘ. ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট
৫৩. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান?
ক. ১৯১০ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯১৩ সালে
৫৪. এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. অমর্ত্য সেন
গ. মুহাম্মদ ইউনূস ঘ. আনোয়ার সাদত
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর:
৩৯. ক ৪০. ঘ ৪১. ক ৪২. গ ৪৩. গ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. খ ৪৮. গ ৪৯. ক ৫০. খ ৫১. ক ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. ক
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা