বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

পাছে লোকে কিছু বলে
১৭. মনের দৃঢ় ইচ্ছাগুলো কেন পূরণ হয় না?
ক. দ্বিধার কারণে খ. চিন্তার কারণে
গ. হতাশার কারণে ঘ. ভীরুতার কারণে
১৮. কবি কামিনী রায় রচনা করেছেন—
ক. মানবধর্ম কবিতাটি
খ. পাছে লোকে কিছু বলে কবিতাটি
গ. বঙ্গভূমির প্রতি কবিতাটি
ঘ. নারী কবিতাটি
১৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহূত ভাষা হচ্ছে—
ক. চলিত খ. সাধু
গ. চলিত ও সাধু ঘ. আঞ্চলিক
২০. কোনো কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ
ক. অর্থের অভাবে খ. লোকলজ্জায়
গ. স্বাধীনতাহীনতায় ঘ. সংকল্পহীনতায়
২১. ‘কাজ’ কোন-জাতীয় শব্দ?
ক. তত্সম খ. অর্ধতত্সম
গ. তদ্ভব ঘ. দেশি
২২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
ক. হতাশার কারণে
খ. দুর্বলতার কারণে
গ. সংকোচের কারণে
ঘ. লজ্জার কারণে
২৩. কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব
খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাব
গ. লালন শাহের প্রভাব
ঘ. রবীন্দ্রনাথের প্রভাব
২৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত?
ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা
খ. পরোপকারিতা
গ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা
২৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছে—
ক. সংকল্পহীনতা
খ. নিঃসংকোচে পথচলা
গ. সংশয়ে টলা
ঘ. সমালোচনাকে ভয় করা
২৬. ‘হূদয়ে বুদবুদ মতো, উঠে শুভ্র চিন্তা কত’ এখানে শুভ্র কথাটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সাদা খ. তুষার
গ. পরিষ্কার ঘ. কোমল
২৭. সন্ধির নিয়মে ‘সংকল্প’ শব্দটির সঠিক বিশ্লেষণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. সং + কল্প খ. সংক + ল্প
গ. সম + কল্প ঘ. সংকল + প
২৮. কবি কামিনী রায়ের জন্মপরিচয় পাওয়া যায় কোন সালের মধ্যে?
ক. ১৮৬৪-১৯৩৩ খ. ১৮৮৬-১৯৩৩
গ. ১৮৩৩-১৯৩৩ ঘ. ১৮৬৪-১৯৬৪
২৯. কবিতার প্রধান বাহন—
ক. বক্তব্য খ. ভাব গ. ভাষা ঘ. মন্তব্য
৩০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কোন ছন্দে লিখিত?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
৩১. ‘সংশয়’ শব্দটি দ্বারা বোঝায়—
i. সন্দেহ ii. দ্বিধা iii. অমলিন
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল বক্তব্য হলো—
i. নিজেকে গুটিয়ে না রাখা
ii. সমালোচনায় কান না দেওয়া
iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৩. মহত্ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ খ. সংশয়
গ. সংকল্প ঘ. বাধা
৩৪. একটি স্নেহের কথা কী নিবারণ করতে পারে?
ক. ব্যথা খ. দুর্বলতা
গ. লজ্জা ঘ. ভীতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: পাছে লোকে কিছু বলে
১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. ক ৩৪. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা