বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
পাছে লোকে কিছু বলে
৩৬. মানুষ আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যায়?
ক. ছোট হওয়ার ভয়ে
খ. সাহায্য করার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
৩৭. মানুষ কেন দলবদ্ধ হয়ে অবস্থান করে?
ক. নিজ স্বার্থান্বেষণের জন্য
খ. মহত্ উদ্দেশ্যর জন্য
গ. আন্দোলন করার জন্য
ঘ. কাজ করার জন্য
৩৮. তাশরিক স্যারের অনুপ্রেরণায় শহিদরা লাইব্রেরি প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেল— উদ্দীপকের সঙ্গে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মনোভাবের সাদৃশ্য কোথায়?
ক. দৃঢ় মনোবল খ. দৃঢ় শক্তি
গ. সমালোচনা ঘ. আকাঙ্ক্ষা
৩৯. ‘পাছে লোকে কিছু বলে’—বাক্যটিতে কাদের বোঝানো হয়েছে—
ক. পেছনের দিকে যারা অবস্থান করে
খ. পেছনে পেছনে যারা আসে
গ. পেছন থেকে যারা সমালোচনা করে
ঘ. পেছন থেকে যারা আলোচনা করে
৪০. কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কীরূপে জীবনপথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে?
ক. নিঃসংকোচচিত্তে খ. সংকোচচিত্তে
গ. সংশয়চিত্তে ঘ. ভীরুচিত্তে।
নারী
১। কার চোখে নর-নারীর ভেদাভেদ নেই?
ক. পুরুষের চোখে খ. রমণীর চোখে
গ. সমাজের চোখে ঘ. কবির চোখে
২। ‘নারী’ কবিতায় সে যুগে দাস ছিল কে?
ক. পুরুষ খ. নারী গ. মাতা ঘ. ভগ্নি
৩। ‘নারী’ কবিতায় কোনটিকে চির কল্যাণকর বলা হয়েছে?
ক. মহান সৃষ্টি খ. নারী গ. পুরুষ ঘ. নর-নারী
৪। ‘নারী’ কবিতায় বর্ণিত কার খুনের কথা ইতিহাসে লেখা আছে?
ক. নারী খ. নর গ. শিশু ঘ. বৃদ্ধ
৫। যে যুগে পুরুষ দাস ছিল না, সেই যুগে নারীরা কী ছিল?
ক. দাসী খ. বন্দী গ. গৃহলক্ষ্মী ঘ. বিজয়লক্ষ্মী
৬। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
ক. জয়ঢাক খ. যুদ্ধাস্ত্র
গ. ঢলঢলে ঘ. হাতিয়ার
৭। ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কার প্রতি শ্রদ্ধাশীল হবে?
ক. বোনের প্রতি খ. নারীর প্রতি
গ. মাতার প্রতি ঘ. দাদির প্রতি
৮। কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহূত হয় না?
ক. রেখেছে খ. লিখিয়া
গ. অভিযান ঘ. বেদনার
৯। চুরুলিয়া গ্রামের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. কর্মসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
১০। ‘কত মাতা দিল হূদয় উপাড়ি’ চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অসংখ্য মা স্বামীকে হারিয়েছে
খ. হূদয়ের ধন সন্তানকে বিসর্জন দিল
গ. মায়ার জালে সন্তানকে আবদ্ধ রাখল
ঘ. মায়া-মমতা দিয়ে সন্তানকে বড় করল
১১. বর্তমান যুগ সম-অধিকারের যুগ তাই—
i. নারীকে দাসী করলে চলবে না
ii. নির্যাতন ও অধিকার খর্ব করা চলবে না
iii. পীড়া ও পীড়ন প্রচলিত নয়
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii
১২. নর ও নারী উভয়কেই নজরুল দেখেন মানুষ হিসেবে, কারণ তিনি—
i. অসাম্প্রদায়িক ii. সাম্যবাদী iii. বিচক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৩. ‘পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ নজরুল এখানে—
i. পুরুষদের ভয় দেখিয়েছেন
ii. পুরুষদের সতর্ক করেছেন
iii. নারীদের অধিকার রক্ষা করতে চেয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর:
৩৬. গ ৩৭. খ ৩৮. ক ৩৯. গ ৪০. ক
bvix
১. ঘ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১.খ ১২. ক ১৩. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা