বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘নারী’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
নারী
১৪. পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই—চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রবাদ বাক্য হলো—
i. যেমন কর্ম তেমন ফল
ii. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
iii. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৫. সাম্যের গান গাইতে গিয়ে কবি কিসের কথা বলেছেন?
i. নারী-পুরুষের সমান অধিকারের কথা
ii. নারী-পুরুষের ভেদাভেদহীনতার কথা
iii. পুরুষের পাশে নারীর প্রয়োজনের কথা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
১৬। লুনার ভাই শফিক রণাঙ্গনে শহীদ হয়। ‘রণ’ শব্দটি ‘নারী’ কবিতায় কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. বিদ্রোহ খ. যুদ্ধ
গ. সংহতি ঘ. রংবাজ
১৭। ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’—এ বাক্যটি কিসের প্রতীক?
ক. সমাজে মালিক-শ্রমিক মিলেই সভ্যতা গড়ে ওঠে
খ. সমাজে মানুষের সমান কাজই সমাজের উন্নতি করে
গ. সমাজের সব ভালো কাজে নারী-পুরুষের সমান অবদান
ঘ. সমাজ মানেই নারী-পুরুষের মিলিত বসবাস
১৮. কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. বাংলায় ইসলামি গান লিখে প্রশংসা পেয়েছেন
খ. বাংলায় গজল লিখে প্রশংসা পেয়েছেন
গ. তিনি আমাদের জাতীয় কবি
ঘ. সবগুলো
১৯. কবিতার প্রধান বাহক কী?
ক. ভাষা খ. কাহিনি
গ. সংলাপ ঘ. ভাব
২০. সবার জন্য সমান অধিকার প্রকাশের উপযুক্ত শব্দ হিসেবে নিচের কোনটির গ্রহণযোগ্যতা আছে?
ক. প্রগতি খ. পীড়ন গ. সাম্য ঘ. বেদনা
২১. ‘নারী’ কবিতায় ব্যবহূত হয়েছে—
ক. অক্ষরবৃত্ত ছন্দ খ. মাত্রাবৃত্ত ছন্দ
গ. স্বরবৃত্ত ছন্দ ঘ. গৈরিক ছন্দ
২২. ‘বধূ’ শব্দের তদ্ভব রূপ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. বহু খ. বউ গ. পত্নী ঘ. স্ত্রী
২৩. ‘নারী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক. নারীর অধিকার আদায়
খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি
গ. নারী-পুরুষের সাম্য
ঘ. নারীকে পুরুষের সমান ভাবা
২৪। মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি
ক. দেশ খ. নদীর স্বপ্ন
গ. প্রার্থী ঘ. নারী
২৫। ‘নারী’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. নারীকে পর্দায় রাখা খ. নারীকে শাসন করা
গ. নারীর প্রতি সহায়ক হওয়া
ঘ. নারীকে শ্রদ্ধা করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: নারী
১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা