বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আবার আসিব ফিরে
৮. কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?
ক. দোয়েল খ. শঙ্খচিল গ. কাক ঘ. শালিক
৯. কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন?
ক. হাঁস খ. রাজহাঁস গ. ডাহুক ঘ. বালিহাঁস
১০. ‘ডাকিতেছে’ শব্দটির ভাষারূপ কী?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. তত্সম
১১. জীবনানন্দ দাশ নিহত হন—
ক. বিমান দুর্ঘটনায় খ. লঞ্চ দুর্ঘটনায়
গ. ট্রেন দুর্ঘটনায় ঘ. ট্রাম দুর্ঘটনায়
১২. জীবনানন্দ দাশ ছিলেন—
ক. স্বজনপ্রেমিক কবি খ. প্রকৃতিপ্রেমিক কবি
গ. ভ্রমণপ্রেমিক কবি ঘ. ক্রীড়াপ্রেমিক কবি
১৩. কবি কীরূপে বাংলার নদী, মাঠ, খেত ভালোবেসে ফিরে আসবেন?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. শঙ্খচিল, শালিক
গ. ভোরের কাক ঘ. কিশোরী
১৪. সারা দিন কে সাঁতার কেটে জলে ভাসবে?
ক. কিশোরী খ. জীবনানন্দ দাশ
গ. হাঁস ঘ. কিশোর
১৫. কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে—
ক. জন্মভূমির তুচ্ছ জিনিসগুলো
খ. জলাশয় গ. শঙ্খচিল ঘ. ভোরের কুয়াশা
১৬. ‘আবার আসিব ফিরে’ কবিতাটিকে বলা যায়—
i. রূপক কবিতা ii. প্রকৃতির কবিতা
iii. চিত্রকল্পময় কবিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৭. কবি জীবনানন্দ দাশের অন্য পরিচয়—
i. ইংরেজি সাহিত্যের অধ্যাপক
ii. সাংবাদিক iii. দার্শনিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১৮. জীবনানন্দ দাশ কবিতা ছাড়াও লিখেছেন—
i. প্রহসন ii. উপন্যাস iii. প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
১৯. নবান্নের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ—
i. কৃষক ii. কার্তিক iii. আতপ চাল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড়ে
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল
বলল, এসো, আমরা সবাই না-ঘুমানোর-দল
২০. উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
ক. প্রকৃতি বর্ণনায় খ উপমা ব্যবহারে
গ নবান্নের বর্ণনায় ঘ মানবপ্রেমের বর্ণনায়
২১. উদ্দীপকের মূলভাব এবং ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব একই চেতানার ধারক যেভাবে—
i. প্রকৃতির সৌন্দর্য বর্ণনায়
ii. প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ায়
iii. ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীলতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২২. ‘নবান্ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নবা + অন্ন খ. নব + অন্ন
গ. নব + আন্ন ঘ. নবা + আন্ন
২৩. বরিশাল শহরের সঙ্গে কবি জীবনানন্দ দাশের সম্পর্ক সৃষ্টি হয়েছে—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. কর্মসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
২৪. ‘দেখিবে ধবল বক’—এখানে ধবল বক বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. কবি চিত্রের বাস্তব রূপ খ. পরিজাত পাখি
গ. পাখিদের ভিড়কে ঘ. সাদা বক
২৫. হয়তো শুনিবে—এখানে প্রকৃত অর্থে কার ডাক শোনার কথা বলা হচ্ছে?
ক. কবি নিজের খ. লক্ষ্মীপ্যাঁচার
গ. শালিকের ঘ. কিশোরের
২৬. ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব কোনটি?
ক. ধর্মচেতনা খ. প্রকৃতিচেতনা
গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা
২৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্য হচ্ছে—
ক. বাংলার গাছপালাকে ভালোবাসা
খ. বাংলার পশুপাখিকে ভালোবাসা
গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সঙ্গে চিরদিন মিশে থাকা
ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আবার আসিব ফিরে
৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা