বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আবার আসিব ফিরে
২৮। ‘জলাঙ্গী’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
ক. কর্মধারয় খ. তত্পুরুষ
গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব
২৯। কবি জীবনানন্দ দাশ তাঁর কবিতায় তুচ্ছ অনুষঙ্গ ব্যবহার করেছেন—
i. বাংলার আবহমান প্রকৃতি বোঝাতে
ii. বাংলার অবহেলিত প্রকৃতি তুলে ধরতে
iii. বাংলার দৈনন্দিন জীবনাচার তুলে ধরতে
কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩০। নিচে ‘আবার আসিব ফিরে’ কবিতার কিছু শব্দ হলো—
i. ধানসিঁড়ি, শঙ্খচিল, সুদর্শন
ii. নবান্ন, ঘুঙুর, খই
iii. লক্ষ্মীপেঁচা, ধবল বক, শালিক
কোনটি সঠিক ?
ক. ii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. রূপসী বাংলা
গ. ঝরা পালক ঘ. বনলতা
৩২। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. খুলনায় খ. ময়মনসিংহে
গ. নোয়াখালীতে ঘ. বরিশালে
৩৩। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরতে চান?
ক. লক্ষ্মীপেঁচা খ. বুনোহাঁস
গ. শঙ্খচিল শালিক ঘ. ভোরের কাক
৩৪। ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে মানুষ ছাড়া কয়টি প্রাণীর উল্লেখ আছে?
ক. চারটি খ. সাতটি গ. ছয়টি ঘ. পাঁচটি
৩৫। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে?
ক. কাঁঠাল, শিমুল খ. কাঁঠাল, জারুল
গ. শিমুল, জলপাই ঘ. শিমুল, জাম
৩৬। কবি কেন হাঁস হতে চান?
ক. কখনো হাঁস দেখেননি তাই
খ. মমত্ববোধ জাগরণের জন্য
গ. ঘুঙুর পরার জন্য
ঘ. সৌন্দর্যের আধার খুঁজে পেয়েছেন তাই
৩৭। আকাশের বুকে পাখি হয়ে এই বাংলার রূপ সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা প্রায়ই মিলির মনের মধ্যে উঁকি দেয়। উদ্দীপকের বর্ণনায় জীবনানন্দ দাশের কবিতার কোন পাখির সঙ্গে সাদৃশ্য আছে?
ক. টুনটুনি খ. ময়না গ. শালিক ঘ. টিয়া
দেশ
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ সালে খ. ১৯০২ সালে
গ. ১৯০৩ সালে ঘ. ১৯১১ সালে
২। এলোমাথার কেশে কে গয়না পরায়?
ক. প্রজাপতির ঝাঁক খ. সবুজ হাওয়া
গ. কালো মেঘ ঘ. বক-কনেরা
৩। ‘দেশ’ কবিতায় কালো কালো কাক চঞ্চুতে কী ছিটায়?
ক. হাওয়া খ. শিশির গ. সুবাস ঘ. জল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আবার আসিব ফিরে
২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. গ।
দেশ
১. গ ২. ক ৩. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা