বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দেশ
৪। ‘দেশ’ কবিতায় কেমন কাক চঞ্চুতে জল ছিটায়?
ক. দাঁড়কাক খ. সাদা কাক
গ. কালো কাক ঘ. বুনো কাক
৫। ‘দেশ’ কবিতায় মালা রচনাকারী বক কনেরা কেমন?
ক. কালো খ. সবুজ
গ. সাদা ঘ. শিশির ভেজা
৬। শরত্কালের কী আলা মানিক জ্বালায়?
ক. সবুজ হাওয়া খ. শিশির
গ. ফুলের সুবাস ঘ. ধানের ছড়া
৭। কোন ঋতুতে ঘাসের ওপর পড়া শিশিরে রোদ পড়লে জ্বলজ্বল করে ওঠে?
ক. শরত্ খ. শীত গ. হেমন্ত ঘ. বসন্ত
৮। কবির ভাষায় তারি কিসে থোকা থোকা ধানের ছড়া দোলে?
ক. টানে খ. মায়ায় গ. ডাকে ঘ. প্রেমে
৯। ‘দেশ’ কবিতাটি অনন্য হয়ে উঠেছে—
i. উপমা ও চিত্রকল্পের ব্যবহারে
ii. প্রকৃতিপ্রেম প্রকাশে
iii. প্রকৃতি ও মানুষের সম্পর্ক উপস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ‘দেশ’ কবিতার অন্তর্নিহিত সংগতি যেখানে—
i. প্রকৃতিপ্রেম ii. দেশের গঠিত নাগরিক
iii. অকৃত্রিম ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। যে যে নদী বেড়ানোর আগ্রহ প্রকাশ করছে কানাই—
i. পদ্মা ii. মেঘনা iii. শোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী
লালপরী নীলপরী সবার সাথে ভাব করি।
১২। উদ্দীপকের স্বপ্নপুরীর রূপ ‘দেশ’ কবিতায় যেভাবে ফুটে উঠেছে—
ক. গ্রামীণ জীবন উপস্থাপনে
খ. নদীর অনুষঙ্গ ব্যবহারে
গ. প্রকৃতির অনাবিল সৌন্দর্য বর্ণনায়
ঘ. রূপকথার প্রসঙ্গে
১৩। উদ্দীপকটি ‘দেশ’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ—
i. দেশপ্রেম ii. নিসর্গপ্রেম iii. ঐতিহ্য প্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। গ্রামবাংলার প্রকৃতির একদিকে আছে দিগন্ত বিস্তৃৃত ধানের খেত, অন্যদিকে—
i. শরতের শোভা
ii. সওদাগরের নৌকা iii. পাখপাখালি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ‘দেশ’ কবিতায় কবির ভাষায় কারা মালা রচনা করে?
ক. কাক-কনেরা খ. মায়েরা
গ. পরিরা ঘ. বক-কনেরা
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। জসীমউদ্দীনের ক্ষেত্রে প্রযোজ্য—
i. অধ্যাপক ii. পল্লিকবি
iii. তথ্য ও প্রচার বিভাগের কর্মকর্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। ‘রবি’ শব্দটির সমার্থক শব্দ—
ক. শশী খ. সুধাকর গ. তটিনী ঘ. বিভাকর
১৮। ‘রাতের অন্ধকার বাঁশঝাড়ে জোনাকির আলো মুক্তার মতো দ্যুতি ছড়ায়’
—উদ্দীপকের জোনাকির সঙ্গে ‘দেশ’ কবিতার কোন উপাদানটির মিল রয়েছে?
ক. প্রজাপতি খ. রবির আলো
গ. রোদের গুঁড়া ঘ. শরতের শিশির
১৯। ‘চক্রবাক পাখি’ অর্থে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. চখা খ. চঞ্চু
গ. ঝাঁক ঘ. বক
২০। ‘দেশ’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সৃষ্টি হবে—
ক. মানুষের প্রতি মমত্ববোধ
খ. দেশের প্রতি মমত্ববোধ
গ. কাজের প্রতি মমত্ববোধ
ঘ. সৃষ্টির প্রতি মমত্ববোধ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দেশ
৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা