বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘দেশ’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দেশ
২১। ‘বৃষ্টি শেষে আকাশকে যেন মালা পরায় সাতরঙা রংধনু’—উদ্দীপকটির সঙ্গে কবিতার কিসের মিল রয়েছে?
ক. সবুজ হাওয়া খ. প্রজাপতির ঝাঁক
গ. শরত্কালের শিশির ঘ. বক-কনেরা
২২। ‘কেশ’ শব্দটির বহুল প্রচলিত সমার্থক শব্দ কোনটি?
ক. কুন্তল খ. চুল গ. চিকুর ঘ. অলক
২৩। ‘সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ।’ এখানে ‘সবুজ হাওয়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. কৃষকের আনন্দের প্রতীক
খ. সমৃদ্ধতার ইঙ্গিত
গ. ফসলের প্রাচুর্যের নির্যাস
ঘ. শীতের পরশ
২৪। ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. ধানের উচ্চ ফলন খ. ফসলের প্রাচুর্য
গ. মানুষের সুখ-স্বপ্ন ঘ. কৃষকের সার্থকতা
২৫। ‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাপার’—এখানে পাতার ‘পারাপার’ শব্দটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন?
ক. প্রশান্তির আধার
খ. ছায়া সুনিবিড়তা
গ. শান্তির উত্স
ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উত্স
২৬। ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. দেশ ও প্রকৃতিপ্রেম ঘ. প্রকৃতি ও মানুষ
২৭। ‘ইক’ প্রত্যয়যোগে গঠিত শব্দটি হচ্ছে—
ক. প্রজাপতি খ. ভাটিয়ালি
গ. মানিক ঘ. আঁচল
২৮। ‘মাথার পরে কালো কালো মেঘরা এসে ভেড়ে’ এখানে ‘কালো মেঘরা’ কিসের ইঙ্গিত প্রদান করে—
ক. অশুভ ছায়া খ. শোষকশ্রেণি
গ. অত্যাচারী
ঘ. বঞ্চিত মানুষের আসন্ন দুর্দিন
২৯। ‘দেশ’ কবিতায় ‘চখায় মুখর বালুর চরা হাসে’ বলতে বোঝানো হয়েছে—
i. চখায় মুখরিত নদীতীরের সৌন্দর্য
ii. নদীর তীর হাঁসের কলগানে মুখরিত
iii. নদীর তীর চক্রবাক পাখির কলগানে সরব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। ‘দেশ’ কবিতায় প্রতিফলিত হয়েছে—
i. দেশাত্মবোধ
ii. প্রকৃতিপ্রেম
iii. মানবপ্রেম
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩১। ‘খেতের পরে খেত চলেছে খেতের নাহি শেষ’—এই পঙিক্ততে নির্দেশ করা হয়েছে—
ক. অনন্ত মাঠকে খ. দোলায়মান শস্যকে
গ. বিস্তীর্ণ ফসলের মাঠকে ঘ. চর অঞ্চলকে
৩২। সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?
ক. সাদা বক খ. কালো কাক
গ. সাদা সারস ঘ. কালো কোকিল
৩৩। সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?
ক. মায়ের আঁঁচল খ. বোনের আঁঁচল
গ. পিতার চরণ ঘ. মায়ের চরণ
৩৪। বাংলাদেশ কিসে ভরপুর?
ক. ধনসম্পদে খ. আলো-বাতাসে
গ. ফুলে-ফলে ঘ. সবুজ ধানে
৩৫। ‘দেশ’ কবিতায় কবির ভাষায় কারা মালা রচনা করে?
ক. কাক-কনেরা খ. মায়েরা
গ. পরিরা ঘ. বক-কনেরা
নদীর স্বপ্ন
১। ‘প্রগতি’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?
ক. ঢাকা খ. কুমিল্লা গ. কলকাতা ঘ. রাজশাহী
২। হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?
ক. পাল খ. ইলিশ গ. শাপলা ফুল ঘ. পদ্মফুল
৩। কিশোর মাঝিকে পাল নামাতে বলল—
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৪। মাঝির গানে কে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ
৫। কানাইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দেশ
২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. ঘ
নদীর স্বপ্ন
১. ক ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা