বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
নদীর স্বপ্ন
২৪। ‘নদীর স্বপ্ন’ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ পেয়েছে যেসব পঙিক্ততে—
i. মাঝি, তুমি দেখো ছোকানুরে, ভাই, ও বড়োই ভীতু কিনা
ii. এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় নাও তুলে
iii. লক্ষ্মী তো, মোরে—আর ছোকানুরে নৌকায় তুলে নাও
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫। ‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়—
i. সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার
ii. উপমার সুনিপুণ ব্যবহার
iii. চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. বেগুনি খ. বাদামি গ. লাল ঘ. হলুদ
২৭। কানাইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে
২৮। ‘নদীর স্বপ্ন’ কবিতার সঙ্গে সম্পৃক্ত নয় কে?
ক. ছোকানু খ. কানাই
গ. দাদা ঘ. মাঝি
২৯। কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
ক. প্রতিবেশী খ. ভাই-বোন
গ. সহপাঠী ঘ. মামা-ভাগনি
৩০। ‘তুমি খুব ভালো, মাঝি’—কানাইয়ের এই উক্তির কারণ কী?
ক. মাঝি ওকে নৌকায় তুলেছে বলে
খ. মাঝি নৌকার ভাড়া নেয়নি বলে
গ. মাঝি ইলিশ কিনেছে বলে
ঘ. মাঝি ছোকানুকে দেখে রেখেছে বলে
৩১। কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক. মায়ের কাছে খ. বাবার কাছে
গ. ছোকানুর কাছে ঘ. মাঝির কাছে
৩২। কোন বানানটি সঠিক?
ক. স্বন্ধ্যা খ. সন্ধ্যা গ. সন্ধা ঘ. সন্ধ্যে
জাগো তবে অরণ্য কন্যারা
১। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
ক. গোলাপ খ. অরণ্য
গ. মৌসুমি ফুল ঘ. শাপলা ফুল
২। আনন্দ কার জন্য আনবে?
ক. মানুষের জন্য খ. আত্মার জন্য
গ. সবার জন্য ঘ. ক্ষুধার্তের জন্য
৩। কবি কী জন্য ব্যথিত?
ক. প্রকৃতির ধ্বংসে খ. স্বামী মারা গেছে বলে
গ. গরিব বলে ঘ. পৃথিবীর দুঃখে
৪। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্য থেকে নেওয়া?
ক. উদাত্ত পৃথিবী খ. সাঁঝের মায়া
গ. মায়া কাজল ঘ. ইতল বিতল
৫। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক. মালা খ. শাড়ি গ. কাঁকন ঘ. ফুল
৬। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?
ক. আগুন খ. অধর গ. পানি ঘ. বায়ু
৭। ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক. মলিন খ. তাজা গ. ভেজা ঘ. শুকনা
৮। ‘ছড়াও প্রভাত আলো’—যাদের উদ্দেশে বলা হয়েছে—
i. বিনিদ্র নয়নে জেগে আছে যারা
ii. ক্ষুধার্ত মানুষের জন্য iii. কবির নিজের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা—
i. প্রকৃতি জগতের প্রতি সহানুভূতিশীল হবে
ii. প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে
iii. প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। প্রকৃতি বিলীন হওয়ায় কবিমনে ব্যথার সঞ্চার করার কারণ—
i. প্রকৃতি সৌন্দর্য হারাচ্ছে
ii. মানুষের অস্তিত্ব আজ বিপন্ন
iii. মরণাপন্ন পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নদীর স্বপ্ন
২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. খ।
জাগো তবে অরণ্য কন্যারা
১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা