বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

জাগো তবে অরণ্য কন্যারা
১১। ধরা-প্রাণকে কবি মুমূর্ষু বলেছেন, কারণ—
i. বৃক্ষনিধনে প্রকৃতি বিরান হচ্ছে বলে
ii. বৃক্ষনিধনে মানুষের অস্তিত্ব বিপন্ন বলে
iii. বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড আর গ্রহণ করছে না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অমি মাস খানেকের জন্য খুলনা গিয়েছিল। সেখানে সে দেখল চোরাকারবারিরা প্রচুর কাঠ পাচার করছে। সে ভাবল এভাবেই তো আমাদের দেশের পরিবেশ বিপন্ন হচ্ছে। সে খুব ব্যথিত হলো।
১২। উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার যে বিষয় মূর্ত হয়ে উঠেছে—
i. সরকারের গাফিলতির বিষয়
ii. বন কর্মকর্তাদের দুর্নীতি
iii. অরণ্যনিধনের বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৩। যত দিন পর্যন্ত আমরা প্রকৃতিকে ভালোবাসতে না পারব তত দিন পর্যন্ত প্রকৃতির এই অভিশাপ থেকে রেহাই নাই—এই রেহাই পেতে কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো—
i. গাছ লাগাও প্রকৃতি বাঁচাও
ii. খরা ও ভূমিক্ষয় রোধে বৃক্ষনিধন রোধ করো
iii. চারদিকে সবুজের সমারোহ সৃষ্টি করো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি গাছ কাটার অর্থ একটি প্রাণের ধ্বংস করা। আর সমগ্র গাছ ধ্বংস করা মানে প্রাণের অস্তিত্ব শেষ করে দেওয়া।
১৪। উদ্দীপকের বৃক্ষনিধনের চিত্র কবিতার কোন চরণের ভাবের সঙ্গে মিলে যায়?
ক. বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা
খ. চারদিকে শুনি হাহাকার
গ. ফুলের ফসল আনো
ঘ. আত্মার আনন্দ আনো
১৫। ‘মেলি লেলিহান শিখা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. ফসলে ফসলে ভরে উঠুক পৃথিবী
খ. ফুলে ফুলে ভরে উঠুক পৃথিবী
গ. শাখায় শাখায় আগুনরাঙা ফুল ফুটুক
ঘ. শাখায় শাখায় পাতা গজিয়ে উঠুক
১৬। ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা—
ক. জাগো তবে অরণ্য কন্যারা খ. রাখালী
গ. দেশ ঘ. দুই বিঘা জমি
১৭। ‘তিমির’ বলতে বোঝায়—
ক. আলো খ. অন্ধকার
গ. গাঢ় আলো ঘ. গাঢ় অন্ধকার
১৮। ‘প্রহর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সময় খ. স্থান গ. রাত ঘ. দুপুর
১৯। কবিতাটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থী প্রকৃতিজগতের প্রতি—
ক. নিষ্ঠুর হবে খ. নির্মম হবে
গ. সহানুভূতিশীল হবে ঘ. বিরূপ হবে

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
জাগো তবে অরণ্য কন্যারা
১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা