বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
জাগো তবে অরণ্য কন্যারা
২০। ‘ম্লান’ শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. অমলিন খ. অম্লান গ. উজ্জ্বল ঘ. অম্ল
২১। ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের কবিতা কোনটি?
ক. জাগো তবে অরণ্য কন্যারা খ. বৃক্ষ
গ. বৃক্ষবন্দনা ঘ. প্রার্থী
২২। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার আঙ্গিক গঠিত হয়েছে কোন বিষয়টি নিয়ে?
ক. মুক্তবুদ্ধির চেতনা নিয়ে
খ. বৃক্ষনিধনবিরোধী চেতনা নিয়ে
গ. বৃক্ষনিধনের আনন্দ নিয়ে
ঘ. বৃক্ষনিধনের যৌক্তিকতা নিয়ে
২৩। ‘ক্ষুধার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি প্রযোজ্য?
ক. ক্ষুধা + আর্ত খ. ক্ষু + ধার্ত
গ. ক্ষুধার + ত ঘ. ক্ষুধা + ঋত
২৪। কবিতার আলোকে প্রকৃতির অন্যতম উপাদান কী?
ক. বৃক্ষ খ. মেঘ গ. পানি ঘ. বায়ু
২৫। বৃক্ষের সবচেয়ে বড় অবদান কোনটি?
ক. অক্সিজেন খ. খাদ্য
গ. ছায়া ঘ. আসবাবপত্র
২৬। পৃথিবী বাঁচাতে কী করা জরুরি?
ক. বৃক্ষ রোপণ করা
খ. গাছের ব্যবহার বাড়ানো
গ. গাছ কাটা
ঘ. চারাগাছ কাটা
২৭। পৃথিবীর জীবন অর্থের পরিচয় পাওয়া যায় যে শব্দে—
ক. অতন্দ্র খ. ধরা-প্রাণ
গ. লেলিহান শিখা ঘ. পল্লব
২৮। কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. গাছ নিধন করা
খ. প্রকৃতিজগেক রক্ষা করা
গ. গাছ লাগানো
ঘ. মাছ ধরা
২৯। মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. সাধারণ মানুষের
খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের ঘ. পাখির
৩০। সবার ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
ক. মৌসুমি ফুল ফোটেনি বলে
খ. অস্তিত্ব হুমকির মুখে বলে
গ. তারা অতি দরিদ্র বলে
ঘ. আত্মার আনন্দ আর নেই বলে
৩১। সব মুখ ম্লান কেন?
ক. বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
খ. প্রকৃতিতে মৌসুমি ফুল নেই বলে
গ. কবি অভিমানে নীরব বলে
ঘ. মানুষ মুমূর্ষু বলে
৩২। ‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
ক. পানি খ. খাদ্য গ. ফলমূল ঘ. অমৃত
৩৩। কঙ্কণে কিসের তান তোলা হয়?
ক. কবিতার খ. বীণার গ. গানের ঘ. ছন্দের
৩৪। কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
ক. কান্না খ. খুশি গ. দুঃখ ঘ. আনন্দ
৩৫। কোন আলো মুঠি মুঠি ছড়াবে?
ক. দুপুরের খ. সন্ধ্যার
গ. প্রভাতের ঘ. রাতের
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
জাগো তবে অরণ্য কন্যারা
২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা