বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

প্রার্থী
১৬। ‘ধান কাটার রোমাঞ্চকর দিন’ এর সঙ্গে তুলনা করা যায় যে বিষয়টিকে—
ক. দু-মুঠো খাবারের
খ. গরম কাপড়ের প্রতীক্ষা
গ. শীতকে নিবারণের প্রতীক্ষা
ঘ. উলঙ্গ ছেলেকে নিস্তরণের চেষ্টা
১৭। ‘প্রার্থী’ কবিতায় ব্যবহূত ‘রাত’ শব্দের প্রকৃত বিপরীত শব্দ হিসেবে নিচের কোনটি সমার্থযোগ্য?
ক. বিরাত খ. সূর্য গ. আলো ঘ. দিন
১৮। ‘কৃষকের চঞ্চল চোখ’ দ্বারা কবি মূলত কাদের বুঝিয়েছেন?
ক. যারা ভালো ভবিষ্যতের প্রতীক্ষায়
খ. ধান কাটতে অধীর যারা
গ. যারা সজাগ দৃষ্টি রাখে
ঘ. ধানের জমি পাহারা দেয় যারা
১৯। ‘প্রার্থী’ কবিতার উদ্দেশ্য কী?
ক. শীতার্ত মানুষের বস্ত্রদান করা
খ. অসহায় মানুষকে সাহায্য করা
গ. সবাইকে ভালোবাসা
ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করা
২০। ‘স্যাঁতসেঁতে ভিজা’ ঘর দিয়ে কবি কী ফুটিয়ে তুলেছেন?
ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা
খ. অসহায়দের অবস্থা
গ. কবির অবস্থা ঘ. মানুষের অবস্থা
২১। ‘প্রার্থী’ কবিতার মূল ভাববস্তু কোনটি?
ক. সূর্যের বন্দনা করার আহ্বান
খ. সূর্যকে গরিবের আশ্রয় হওয়ার আহ্বান
গ. উলঙ্গ ছেলেকে আশ্রয়ের আহ্বান
ঘ. দরিদ্র লোকজনের সহযোগিতার আহ্বান
২২। কবি কোন কারণে জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার প্রার্থনা করছেন?
ক. কৃষকদের দুরবস্থা দেখে
খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখে
গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে
ঘ. মানুষকে ভস্মীভূত হতে দেখে
২৩। ঘর ছেড়ে এদিক-ওদিক যাওয়া হয় কেন?
ক. খাবারের জন্য খ. পানীয়ের জন্য
গ. পোশাকের জন্য ঘ. রোদের জন্য
২৪। ভিজে ভিজে ভাবযুক্ত অবস্থার পরিচয় পাওয়া যায় এমন শব্দটি হচ্ছে—
ক. হিমাশীতল খ. স্যাঁতসেঁতে
গ. তুষারের মতো ঘ. আড়ষ্টতা
২৫। ‘হিমশীতল’ শব্দের গঠনে ব্যাকরণের যে পরিচয় পাওয়া যায়—
ক. সন্ধি খ. সমাস গ. প্রত্যয় ঘ. উপসর্গ
২৬। কৃষকের চঞ্চল চোখ ধান কাটার জন্য প্রতীক্ষা করে—
i. নতুন ফসল পাওয়ার আনন্দে
ii. কাজ শেষে বিশ্রামের আশায়
iii. নতুন ফসল রোপণের জন্য
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭। সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. বঞ্চনাকাতর দরিদ্র মানুষের
খ. হতদরিদ্র মানুষের
গ. ভবঘুরে মানুষের ঘ. বিত্তবান মানুষের
২৮। কার প্রতীক্ষায় আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কাটাই?
ক. সূর্যের খ. শীতবস্ত্রের
গ. ভোরের ঘ. আজানের
২৯। ষড়্ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে?
ক. শরতে খ. হেমন্তে গ. শীতে ঘ. বসন্তে
একুশের গান
১। ‘একুশের গান’ প্রথম ছাপা হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪
২। কবি আবদুল গাফ্ফার চৌধুরী কার ডাকে মানুষের সুপ্ত শক্তিকে জাগাতে বলছেন?
ক. জালিমের ডাকে খ. শোষকের ডাকে
গ. শহিদের আত্মার ডাকে ঘ. দেশের ডাকে
৩। কবি আবদুল গাফ্ফার চৌধুরী দারুণ ক্রোধের আগুনে আবার কী জ্বালাতে চান?
ক. মার্চ খ. ফেব্রুয়ারি গ. এপ্রিল ঘ. ডিসেম্বর
৪। এ দেশের প্রাণের দাবিকে রুখতে কারা গুলি ছোড়ে?
ক. বার্মিজরা খ. ভারতীয়রা
গ. ইংরেজরা ঘ. পাকিস্তানিরা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
প্রার্থী
১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. খ
একুশের গান
১. গ ২. গ. ৩. খ ৪. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা