বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
একুশের গান
৫। ছেলেহারা শত মায়ের কী দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি?
ক. রক্ত দিয়ে খ. অশ্রু দিয়ে
গ. ক্রোধের আগুন দিয়ে
ঘ. প্রবল ঘৃণা দিয়ে
৬। ‘একুশের গান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে?
ক. শাপলা খ. রজনীগন্ধা
গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা
৭। ‘একুশের গান’ কবিতা অবলম্বনে দিনবদলের ক্রান্তিলগ্নে কারা পার পাবে না?
ক. পূর্ব পাকিস্তানিরা
খ. পশ্চিমের শোষকেরা
গ. বিদেশি শোষকেরা
ঘ. দেশের শোষকেরা
৮। ‘একুশের গান’ কবিতাটির কবি কে?
ক. আল মাহমুদ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আহসান হাবীব
ঘ. আলতাফ মাহমুদ
৯. ‘একুশের গান’ কবিতায় কবি জেগে উঠতে বলেছেন—
i. নাগিনীদের
ii. সোনার ছেলেদের
iii. কালবোশেখিদের
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১০. ‘একুশের গান’ কবিতার শেষ স্তবকে কবি জেগে উঠতে বলেছেন—
i. একুশে ফেব্রুয়ারিকে
ii. সুপ্ত শক্তিকে
iii. ক্রোধের আগুনকে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১১. ‘একুশের গান’ কবিতায় যে চরণটি তিনবার ব্যবহূত হয়েছে—
i. আমি কি ভুলিতে পারি
ii. একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি
iii. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১২. ‘একুশের গান’ কবিতায় কবি যাদের জাগরণ প্রত্যাশা করেছেন।
i. সুপ্ত শক্তির
ii. নাগিনী ও কালবোশেখির
iii. একুশে ফেব্রুয়ারির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ‘একুশের গান’ কবিতার প্রথম স্তবকে ফুটে উঠেছে—
i. একুশে ফেব্রুয়ারির ত্যাগ, মহিমা ও কবির শ্রদ্ধা
ii. ভাষা আন্দোলনের ধ্বংসলীলা
iii. বাংলার ভাষা ও সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সৌন্দর্য, সম্পদ, সংস্কৃতি ও উন্নত জীবনবোধের ইতিহাসের পাশাপাশি আমাদের আছে শোষণ-বঞ্চনার ইতিহাস। আরও আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। এই বিস্তৃত ইতিহাসের যে মহাকাব্যিক পথচলা, তার পথিক বাংলার মানুষ। মানুষের প্রেরণায়, শক্তিতে, কর্মে এ চলা হয়েছে সার্থক।
১৪. ‘একুশের গান’ কবিতায় বাংলার ইতিহাসের পথচলাকে সার্থক রূপ দিয়েছে।
ক. বাংলার মা-বোন খ ভাষাশহিদ
গ. মানুষের সুপ্ত শক্তি ঘ. ক্রোধের আগুন
১৫. উদ্দীপকে বর্ণিত আমাদের শোষণ-বঞ্চনার ইতিহাসের বিষয়টি ‘একুশের গান’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
i. ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
ii. ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রুখে
iii. এমন সময় ঝড় এল এক, ঝড় এল খ্যাপা বুনো
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
একুশের গান
৫. খ ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা