বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

একুশের গান
১৬। ‘একুশের গান’ প্রথম প্রকাশিত হয়—
ক. নীল যমুনা গ্রন্থে
খ. একুশে ফেব্রুয়ারি সংকলনে
গ. সুন্দর হে সুন্দর গ্রন্থে
ঘ. কৃষ্ণপক্ষ গ্রন্থে
১৭। ‘বসুন্ধরা’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে—
ক. বসুমতী খ. পৃথিবী
গ. বসুধা ঘ. মেদিনী
১৮। ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়—
ক. ছাত্র আন্দোলন খ. শিক্ষা আন্দোলন
গ. ভাষা আন্দোলন ঘ. স্বাধীনতা আন্দোলন
১৯। ‘গগন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. অন্তরিক্ষ খ. আকাশ
গ. নভ ঘ. শূন্য
২০। শিশু হত্যার বিক্ষোভ আজ কাঁপুক বসুন্ধরা।—এই শিশু কারা?
ক. নবজাতকেরা খ. ভাষাশহিদেরা
গ. পাকিস্তানিরা ঘ. শাসকেরা
২১। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি—এ চরণে কী বোঝানো হয়েছে?
ক. ভাষা দিবস খ. আত্মত্যাগ
গ. শহিদদের স্মরণ ঘ. ভালোবাসা
২২। ‘একুশের গান’ রচনার গঠনগত দিকের সমর্থন মেলে কোনটিতে?
ক. গল্প খ. প্রবন্ধ
গ. নাটিকা ঘ. কবিতা
২৩। ‘একুশের গান’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে—
ক. বাঙালির সংগ্রামী চেতনা
খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাঙালির মনোবৃত্তি
ঘ. বাঙালির উদ্দেশ্য
২৪। ওরা এ দেশের প্রাণের দাবিকে কীভাবে রোখে?
ক. গুলি ছুড়ে খ. বেয়নেট খুঁচিয়ে
গ. ছুরি চালিয়ে ঘ. আগুন জ্বালিয়ে
২৫। দেশের দাবি কী ছিল?
ক. দেশকে স্বাধীন করতে হবে
খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে
গ. দেশ বিভাগ করতে হবে
ঘ. বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে না
২৬। ‘ওদের ঘৃণ্য পদাঘাত’ এই পদাঘাত—
ক. বুকে খ. জনতার বুকে
গ. দেশের বুকে ঘ. বাংলার বুকে
২৭। ‘তুমি আজ জাগো’, কবি এখানে আবার জেগে উঠতে বলেছেন—
ক. জনগণকে খ. ভাষাশহিদদের
গ. পাকবাহিনীকে ঘ. একুশে ফেব্রুয়ারিকে
২৮। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
ক. পাকিস্তানিদের নির্মমতা
খ. মানুষের অক্ষমতা
গ. বাঙালির নির্মমতা
ঘ. শহিদদের প্রতি রুক্ষতা
২৯। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন—
ক. পাকিস্তানিদের শোষণ খ. ভাষার দাবি
গ. ভাষাশহিদদের স্মরণ ঘ. আত্মত্যাগ
৩০। নিচের কোন শব্দের গঠনে উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. ফেব্রুয়ারি খ. ইতিহাস
গ. গগন ঘ. পদাঘাত
৩১। আঁঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা?
ক. মুখ খ. স্বভাব
গ. গতিবিধি ঘ. কর্মকাণ্ড
৩২। তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, বলতে বোঝানো হয়েছে—
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৩। ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’—এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক. একাত্তরের মুক্তিযুদ্ধের
খ. বায়ান্নর ভাষা আন্দোলনের
গ. উনসত্তুরের গণ-অভ্যুত্থানের
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
একুশের গান
১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. গ ৩৩. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা