বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
কিশোর কাজি
১। হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
ক. বাগদাদের খ. ইরানের
গ. বাহরাইনের ঘ. সৌদি আরবের
২। খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
ক. শাস্তি প্রদানের কৌশল
খ. বিচার করার কৌশল
গ. সত্য উদ্ঘাটনের কৌশল
ঘ. রায় দেওয়ার কৌশল
৩। আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল?
ক. মোহরের কলসি
খ. জমির দলিল
গ. টাকাপয়সা
ঘ. জলপাইয়ের কলসি
৪। হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছা হলো—
ক. নাজিমের
খ. কাজির
গ. আলী কোজাইয়ের
ঘ. নাজিমের স্ত্রীর
৫। কে মোহরগুলো ফিরিয়ে দিল?
ক. বালক কাজি খ. নাজিম
গ. আলী কোজাই ঘ. নাজিমের স্ত্রী
৬। আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
ক. বন্ধুত্বপূর্ণ খ. শত্রুতামূলক
গ. রাজা-প্রজার ঘ. ভ্রাতৃত্বের
৭। নাজিম কলসির মুখ খুলছিল কেন?
ক. সোনার মোহরগুলো নিতে
খ. জলপাই নিতে
গ. কৌতূহলের বশবর্তী হয়ে
ঘ. লোভের বশবর্তী হয়ে
৮। কাজি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
ঘ. উর্দু ঘ. ইংরেজি
৯। পূর্ণিমা শব্দটি কোন নিয়মে গঠিত?
ক. সমাসবদ্ধ খ. উপসর্গজাত
গ. প্রত্যয়জাত ঘ. সন্ধিজাত
১০। যত্নে রাখলে বড়জোর ছয় মাস রাখা যায়—এ কথা কে বলল?
ক. কাজি খ. নাজিম
গ. ব্যবসায়ী ঘ. আলী
১১। কত দিন কেটে যাওয়ার পরও আলী ফিরে এল না?
ক. দুই বছর খ. তিন বছর
গ. চার বছর ঘ. পাঁচ বছর
১২। আলী কোথা থেকে টাকা সঞ্চয় করেছিল—
i. পৈতৃক সম্পত্তি থেকে
ii. পরিশ্রম করে
iii. ব্যবসা করে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
ক. সোনার মোহর খ. রুপার গয়না
গ. সোনার গয়না
ঘ. রুপার মোহর
১৪। বড় হওয়ার পর বালককে খলিফা কীভাবে পুরস্কৃত করলেন?
ক. উজির নিয়োগ করে
খ. কাজির পদ প্রদান করে
গ. সোনার মোহর দিয়ে
ঘ. প্রাসাদ দান করে
১৫। কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. বাগদাদে খ. মদিনায়
গ. কায়রোতে ঘ. মক্কায়
১৬। যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১৭। নাজিম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
কিশোর কাজি
১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা