বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
কিশোর কাজি
১৮। আলী কোজাইয়ের হজ করার ইচ্ছা হলো কেন?
i. ধর্মীয় অনুভূতি থেকে
ii. প্রতিবেশীদের হজে যেতে দেখে
iii. বন্ধুদের অনুরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। নাজিমের স্ত্রী প্রথমে কলসির জলপাই নিতে আগ্রহী না থাকার কারণ—
i. এটি ছিল অপরের আমানত
ii. তার নীতিজ্ঞান আছে
iii. জলপাইগুলো পচা ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। আলী কোজাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ—
i. সরলতা ও সত্যবাদিতা
ii. আমানতের খেয়ানত করা
iii. ধার্মিক ও বন্ধুত্বে আস্থাশীল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আলীর হতাশার মূল কারণ ছিল—
i. আদালতে অপদস্থ হওয়া
ii. উপযুক্ত প্রমাণ দিতে না পারা
iii. মোহর ফেরত না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পিতার অবর্তমানে প্রচুর সম্পত্তির মালিক এক শিশুর মাতৃত্বের দাবি করেন দুই নারী। খলিফা বললেন, একজন শিশু, অথচ দাবিদার দুজন। ছুরি আনো, শিশুটিকে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিই। এই বলে তিনি ছুরি হাতে নিয়ে শিশুটিকে মাটিতে শুইয়ে দুই ভাগ করতে উদ্যত হলে শিশুর প্রকৃত মাতা কেঁদে বলেন, আমি আমার দাবি ত্যাগ করলাম। শিশুটি অন্যজনকে দিয়ে দিন। খলিফা বুঝতে পারলেন, এই নারীই শিশুর প্রকৃত মা। অতঃপর খলিফা অন্য নারীকে শাস্তি দিলেন।
২২। উদ্দীপকের খলিফার বিচারকার্য দ্বারা ‘কিশোর কাজি’ গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে—
i. খলিফা হারুন-অর-রশীদের বিচার
ii. কিশোর বালকের বিচারের বিচক্ষণতা
iii. প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৩। উদ্দীপক ও ‘কিশোর কাজি’ গল্প থেকে বাস্তব জীবনে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে—
ক. খলিফাদের শাসনব্যবস্থার নমুনা
খ. কাউকে বিশ্বাস করা যাবে না
গ. লোভ ও মিথ্যার পরিণাম
ঘ. সততার পুরস্কার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
কিশোর কাজি
১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা