বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

কিশোর কাজি
২৪। নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছে হয়েছিল?
ক. আপেল খ. জলপাই গ. খেজুর ঘ. কাঁঠাল
২৫। হারুন-অর-রশীদের উপাধি কী ছিল?
ক. বাদশাহ খ. সম্রাট গ. রাজা ঘ. খলিফা
২৬। ঘুরতে বেরিয়ে খলিফা এক স্থানে কী দেখতে পেলেন?
ক. কতগুলো বালক মারামারি করছে
খ. কতগুলো বালক ছুটোছুটি করছে
গ. কতগুলো বালক ঝগড়া করছে
ঘ. কতগুলো বালক খেলা করছে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহমান সাহেবের বাড়িতে চুরি হওয়ার পর পুলিশ সন্দেহভাজনদের আটক করে। কিন্তু এদের মধ্যে কে সত্যিকারের চোর, তা খুঁজে বের করতে পারে না। ঠিক তখনই সেখানে উপস্থিত রহমান সাহেবের কিশোর বয়সী ছেলে ফজলুল বলে, ‘চুরি করার সময় চোর কাচের ফুলদানি ভেঙে ফেলে এবং তাতে চোরের পা কেটে মেঝেতে রক্ত লেগে যায়। এদের মধ্যে যার পায়ের তলায় কাটা দাগ থাকবে, সে-ই আসল চোর।’
২৭। উদ্দীপকের ফজলুলের সঙ্গে ‘কিশোর কাজি’ গল্পে মিল রয়েছে—
ক. কিশোর বিচারকের
খ. বাগদাদের কাজির
গ. খলিফার উজিরের ঘ. আলী কোজাইয়ের
২৮। ওই মিলের কারণ—
i. বয়স ii. উপস্থিত বুদ্ধি iii. বিচক্ষণতা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৯। বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
ক. জলপাই কেনার জন্য
খ. জলপাই বিক্রয়ের জন্য
গ. জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
ঘ. জলপাই কত দিন ভালো থাকে তা জানার জন্য
৩০। কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. বাগদাদে খ. মদিনায়
গ. কায়রোতে ঘ. মক্কায়
রাজকুমার ও ভিখারির ছেলে
১। টম কী রকম ছেলে?
ক. ভ্রমণবিলাসী খ. কল্পনাবিলাসী
গ. দায়িত্বজ্ঞানহীন ঘ. বিদ্যানুরাগী
২। রবির পিতার সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির কোনো মিল নেই?
ক. দারোয়ানের খ. জন ক্যান্ডির
গ. ফাদার এন্ড্রুর ঘ. সৈনিকের
৩। রবির বাবার সঙ্গে জন ক্যান্ডির বাবার মিল লক্ষ করা যায়—
ক. উভয়েই শিক্ষিত খ. উভয়েই বেকার
গ. উভয়েই নিষ্ঠুর ঘ. উভয়েই বেহিসাবি
৪। কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
ক. টম ক্যান্ডির খ. জন ক্যান্ডির
গ. রাজকুমার এডওয়ার্ডের ঘ. ফাদার এন্ড্রুর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
কিশোর কাজি
২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ
রাজকুমার ও ভিখারির ছেলে
১. খ ২. গ ৩. গ ৪. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা