বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রাজকুমার ও ভিখারির ছেলে
৫। কোন শতকে টম ক্যান্ডি ও রাজকুমার জন্মগ্রহণ করেন?
ক. চতুর্দশ খ. পঞ্চদশ গ. ষোড়শ ঘ. সপ্তদশ
৬। রাজকুমার কাকে তাঁর পাশে বসালেন?
ক. ফাদার এন্ড্রু খ. টম ক্যান্ডি
গ. হাটফোর্ড ঘ. মিলস হেনডেন
৭। সরাইখানা কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. বাংলা ঘ. ফরাসি
৮। সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমারের কোন চিত্রটি ফুটে উঠল?
ক. বুদ্ধিমত্তার খ. বোকামির
গ. অকৃতজ্ঞতার ঘ. কৃতজ্ঞতার
৯। রাজকুমার গেটের বাইরে যাওয়ার পর দারোয়ান যা করল—
ক. অপমান করল খ. পদাঘাত করল
গ. কষে চড় দিল ঘ. সালাম দিল
১০। রাজকুমারের যে মনোভাব পাওয়া যায়—
ক. প্রতিহিংসাপরায়ণ খ. নিষ্ঠুর
গ. সাহসী ঘ. প্রজাদরদি
১১। রাজকুমারের পোশাক পরে টম ক্যান্ডির মনে হতে লাগল—
i. আমাকে সত্যিকারের রাজকুমারের মতো দেখা যাচ্ছে
ii. আহা, বস্তির সবাই যদি এ পোশাকে আমাকে দেখত
iii. আমি আজ থেকে রাজকুমার প্রিন্স অব ওয়েলস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। ‘আমার রাজত্ব হবে দয়ার, ক্ষমার’—যার রাজত্ব সম্পর্কে বলা হয়েছে—
i. টম ক্যান্ডির
ii. প্রিন্স অব ওয়েলস
iii. রাজা এডওয়ার্ড টিউডর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৩। রাজকুমার প্রিন্স অব ওয়েলসকে অন্য যে নামে ডাকা হয়—
i. রাজকুমার ii. প্রিন্স iii. রাজকুমার এডওয়ার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. ii ও iii
১৪। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. ওয়াশিংটন আরভিং
গ. মার্ক টোয়েন ঘ. লেভ তলস্তয়
১৫। ক্যান্ডি ফাদারের কাছে কোন ভাষা শিখেছিল?
ক. গ্রিক খ. ল্যাটিন
গ. ফরাসি ঘ. জার্মান
১৬। রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
খ. বাঁশি বাজাচ্ছিল বলে
গ. ছেলেমেয়েদের মারতে আসায়
ঘ. পোশাক বদল করেছিল বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রাজকুমার ও ভিখারির ছেলে
৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা