বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

রাজকুমার ও ভিখারির ছেলে
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমা লন্ডনপ্রবাসী রশিদ সাহেবের বাড়িতে কাজ করে। রশিদ সাহেবের স্ত্রীর দামি দামি কাপড় ও অলংকার পরা দেখে রহিমা প্রায়ই কল্পনার রাজ্যে বিচরণ করে। ভাবে, আহা! আমি যদি এত ধনী লোকের স্ত্রী হতাম। একদিন রহিমা অসুস্থ হওয়ায় কাজ করতে যায়নি। তার স্বামী তার মাথায় পানি দিচ্ছিল যাতে জ্বর নেমে যায়। সে জন্য বারবার ভেজা গামছা দিয়ে শরীর মুছে দিচ্ছিল। এমন সময় রশিদের স্ত্রী আসে এবং রহিমাকে বলে তুমি বড় সুখী। স্বামী-সন্তান নিয়ে একত্রে বসবাস করার ভাগ্য সবার ভাগ্যে হয় না।
১৭। রহিমা চরিত্রটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কার প্রতিনিধিত্ব করছে?
ক. এডওয়ার্ড খ. টম ক্যান্ডি
গ. জন ক্যান্ডি ঘ. হেনরি
১৮। উদ্দীপকে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের যে সত্যটি প্রকাশিত হয়েছে তা হলো—
i. অন্যের জীবনের প্রতি আসক্তি
ii. মানুষমাত্রই কল্পনাবিলাসী
iii. অনেকেই নিজের অবস্থানে সন্তুষ্ট নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। টম ক্যান্ডির বাবার নাম কী?
ক. ডেভিড ক্যান্ডি খ. টমাস ক্যান্ডি
গ. জন ক্যান্ডি ঘ. উইলিয়াম ক্যান্ডি
২০। রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
ক. খড়ের বিছানায় খ. গাছের নিচে
গ. গোয়ালঘরে ঘ. বাড়ির ছাদে
২১। গভীর রাতে টমের বাবা কিসের খবর পেলেন?
ক. টম ক্যান্ডির পালানোর
খ. দেশের রাজার মৃত্যুর
গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার
ঘ. রাজকুমারের অভিষেকের
২২। টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
২৩। রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্ডি কী দেখতে পেল?
ক. শোকসভা খ. বিক্ষোভ মিছিল
গ. সমাবেশ ঘ. উত্সব মিছিল
২৪। রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
ক. ল্যাটিন খ. হিব্রু
গ. ফরাসি ঘ. রাশিয়ান
২৫। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজা কাকে হত্যার আদেশ দিয়েছেন?
ক. লর্ড হার্টফোটড খ. ফাদার এন্ড্রু
গ. নরফোকের ঘ. লর্ড চেন্সেলর
২৬। সৈনিকের নাম কী ছিল?
ক. মিলস খ. টমাস
গ. ডেভিস ঘ. জেমস
২৭। সৈনিককে কয় ঘা বেত লাগানো হলো?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রাজকুমার ও ভিখারির ছেলে
১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা