বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

রাজকুমার ও ভিখারির ছেলে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদিন নৌভ্রমণের সময় পানিতে ডুবে চেয়ারম্যানের ছেলে হারিয়ে গেলে আশ্রয় পায় এক জেলের ঘরে। নিঃসন্তান জেলে তাকে লালন-পালন করে পিতৃস্নেহে। সেও জেলের সঙ্গে মাছ ধরতে যায়। অনেক দিন পর ঘটনাক্রমে চেয়ারম্যান তার ছেলের সন্ধান পায়। সে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসে।
২৮। চেয়ারম্যানের ছেলের সঙ্গে রাজার ছেলের সাদৃশ্য কোথায়?
ক. দুজনই অবহেলিত
খ. দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন
গ. দুজনই মাছ ধরে
ঘ. দুজনকেই অভিভাবক চিনতে পারে না
২৯। গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?
i. নাটকীয়তা
ii. ধনী-দরিদ্রের বৈষম্য
iii. পিতা-পুত্রের ভালোবাসার স্বরূপ
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩০। অভিষেকে যাওয়ার সময় টম রাস্তায় ভিড়ের মধ্যে কাকে দেখতে পেল?
ক. মাকে খ. বাবাকে
গ. রাজকুমারকে ঘ. ফাদার এন্ড্রুকে

রবিনসন ক্রুশো
১। ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
ক. ওকালতি করুক খ. ব্যবসা করুক
গ. পর্যটক হোক ঘ. নাবিক হোক
২। রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
ক. ডাকাতের খ. বর্বর লোকদের
গ. ঝড়ের ঘ. হিংস্র জন্তুর
৩। জাঁতাকল দিয়ে কী করা হয়?
ক. মাড়াইয়ের কাজ খ. ধান ভাঙার কাজ
গ. ডাল, যব ইত্যাদি ভাঙার কাজ ঘ. চাষের কাজ
৪। রবিনসন চষা জমিতে কী বুনে দিল?
ক. গম ও যব খ. ধান ও গম
গ. ধান ও যব ঘ. যব ও ভুট্টা
৫। মনিবের কাছ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রবিনসনের কোন গুণের পরিচয় ফুটে ওঠে?
ক. মানবিকতার পরিচয় খ. প্রভুভক্তের পরিচয়
গ. বুদ্ধিমত্তার পরিচয় ঘ. দয়াশীলতার পরিচয়
৬। রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিল?
ক. ৩০ খ. ৩২ গ. ৩৪ ঘ. ৩৫
৭। ফ্রাইডে কে ছিল?
ক. রবিনসনের ভৃত্য খ. রবিনসনের বন্ধু
গ. পর্তুগিজ ভদ্রলোক ঘ. ইংরেজ ভদ্রলোক
৮। রবিনসন ফ্রাইডের প্রতি খুবই মুগ্ধ ছিল—
i. ভক্তির কারণে ii. ভালোবাসার কারণে iii. বিশ্বাসের কারণে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রাজকুমার ও ভিখারির ছেলে
২৮. খ ২৯. গ ৩০. ক।
রবিনসন ক্রুশো
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা