বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রবিনসন ক্রুশো
৯। রবিনসন ক্রুশোর ঝোঁক ছিল কিসে?
i. পড়ালেখায় ii. দেশে-বিদেশে ঘুরে বেড়ানো
iii. সমুদ্রযাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
লোকটির সংসার চলছিল না। এনজিওকর্মী তাকে একটা দোকান দেওয়ার পরামর্শ দেন। দোকান দিয়ে লোকটির আর্থিক অবস্থার উন্নতি ঘটে।
১০। এনজিওকর্মীর সঙ্গে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক রবিনসনের খ খালাসিদের
গ. জাহাজমালিকের ঘ. ফ্রাইডের
১১। দোকানির আর্থিক উন্নতি ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
ক. জাহাজমালিকের বাণিজ্যলাভ
খ. জলদস্যুদের অর্থলাভ
গ. ফ্রাইডের বিশ্বস্ততা অর্জন
ঘ. রবিনসনের বাণিজ্যলাভ
১২। রবিনসন ক্রুশো তার স্বজাতিদের সাহায্য করাতে তারা যেভাবে লাভবান হলো—
i. ওদের প্রাণ বাঁচল ii. জাহাজটি ফিরে পেল
iii. ফ্রাইডের মতো ভৃত্য পেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii
১৩। রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়েছিল?
ক. ডাকাতের খ. বর্বর লোকদের
গ. ঝড়ের ঘ. হিংস্র জন্তুর
১৪. রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
ক. সানিও খ. ফ্রাইডে গ. লরেঞ্জো ঘ. ক্রুশো
১৫। দ্বীপের পাহাড়ের ওপর উঠে রবিনসনের মনটা দমে গেল—
i. চারপাশ মানবশূন্য থাকায়
ii. নির্জন দ্বীপে অবস্থান করায়
iii. অন্নের সংস্থান না হওয়ায়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬। নিউইয়র্ক থেকে লন্ডনে আসার জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
ক. গিনি উপকূলে খ. ব্রাজিল বন্দরে
গ. ইয়ারমাউথে ঘ. ভেনিসে
১৭। গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
ক. স্প্যানিশ জলদস্যু খ. ইংরেজ জলদস্যু
গ. পর্তুগিজ জলদস্যু ঘ. মরু জলদস্যু
১৮। ব্রাজিলে গিয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল রবিন?
ক. ব্যবসা করে খ. চাকরি করে
গ. চাষাবাদ করে ঘ. পশুপালন করে
১৯। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে
খ. মাছ ধরতে পারত বলে
গ. গান গাইতে পারত বলে
ঘ. ভ্রমণের নেশা ছিল বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রবিনসন ক্রুশো
৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা