বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রবিনসন ক্রুশো
২০। ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
ক. তেরো খ. চৌদ্দ গ. পনেরো ঘ. ষোলো
২১। রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী তৈরি করল?
ক. পোশাক খ. জুতা
গ. বিছানা ঘ. পতাকা
২২। রবিনসন বালুর ওপর কী দেখতে পেল?
ক. তুষ খ. পায়ের ছাপ
গ. ঝিনুক ঘ. মই
২৩। রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
ক. বালুতে পায়ের ছাপ দেখে
খ. দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
গ. জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
ঘ. সাপের উপদ্রব হওয়ায়
২৪। রবিনসন কতজন লোককে আগুনের কুণ্ডলী ঘিরে নাচতে দেখল?
ক. ছাব্বিশজনের মতো
খ. আটাশজনের মতো
গ. ত্রিশজনের মতো
ঘ. বত্রিশজনের মতো
২৫। নিঝুপ দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
ক. ২৪ বছর খ. ২৬ বছর
গ. ২৮ বছর ঘ. ৩০ বছর
২৬। রবিনসন ও ফ্রাইডে বর্বরদের হাত থেকে কয়জন লোককে উদ্ধার করল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
২৭। জাহাজে কারা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দী করে?
ক. খালাসিরা খ. জলদস্যুরা
গ. পর্তুগিজরা ঘ. স্থানীয়রা
২৮। রবিনসনের সেই নিঝুম দ্বীপে মোট কয়বার মানুষের আগমন হয়েছিল?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নৌভ্রমণের শখ সাইফুলের বহুদিনের। একবার সে লঞ্চে করে বন্ধুদের নিয়ে বরিশাল যাচ্ছিল। হঠাত্ প্রচণ্ড ঝড় উঠলে লঞ্চ ডুবে যায়। সাইফুল নদী সাঁতরে তীরে উঠে আসে এবং বন্ধুদের ও অন্যদের উত্সাহ দেয় মনোবল না হারানোর জন্য।
২৯। উদ্দীপকটিতে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি অনুপস্থিত?
ক. ভাগ্য বিড়ম্বনা খ. মানসিক দৃঢ়তা
গ. সহযোগিতার মানসিকতা
ঘ. অভিজ্ঞতালব্ধ রোমাঞ্চকর বর্ণনা
৩০। উদ্দীপকের সাইফুলের সঙ্গে রবিনসন ক্রুশোর সাদৃশ রয়েছে—
i. ভ্রমণবিলাসী মানসিকতায়
ii. প্রতিকূল পরিস্থিতিতে মনোবল না হারানোর
iii. বিপদাপন্ন মানুষকে সাহায্য করায়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রবিনসন ক্রুশো
২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা