বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সোহরাব রোস্তম
১। ‘সোহরাব রোস্তম’ কাহিনির মূল লেখক কে?
ক. মালিক মুহম্মদ জায়সী
খ. ওমর খৈয়াম
গ. ইমরুল কায়েস
ঘ. আবুল কাসেম ফেরদৌসী
২। রুদাবা কার কন্যা ছিলেন?
ক. রাজা পরিচেহের কন্যা
খ. মাজেন্দ্রান রাজার কন্যা
গ. রাজা মেহেরাবের কন্যা
ঘ. রাজা কায়কাউসের কন্যা
৩। রোস্তমের স্ত্রীর নাম কী?
ক. তহমিনা খ. তহুরা
গ. জরিনা ঘ. তাসলিমা
৪। রোস্তম কোথাকার শাসক ছিলেন?
ক. ইরানের খ. ইরাকের
গ. কাবুলের ঘ. জাবুলিস্তানের
৫। আস্তাবলে কী রাখা হয়?
ক. গরু খ. ছাগল গ. ঘোড়া ঘ. হাতি
৬। সোহরাব দ্বন্দ্বযুদ্ধে রোস্তমকে আহ্বান করলেন কেন?
ক. হত্যা করার জন্য
খ. নিজেকে যাচাই করার জন্য
গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
ঘ. অপমান করার জন্য
৭। সোহরাবের পরিণতির জন্য দায়ী কী?
i. তহমিনার মিথ্যা সংবাদ
ii. সোহরাবের রণনৈপুণ্যের অভাব
iii. যুদ্ধক্ষেত্রে রোস্তমের পরিচয় গোপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। তহমিনা ঘর থেকে চলে যাওয়ার সময় রেখে গেলেন—
i. বাতাসের মধুর দোলা
ii. অনাস্বাদিত মধুর ঝংকার
iii. বিষাদে পরিপূর্ণ স্মৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। রাজা কায়কাউস ছিলেন-
i. চাটুকারিতাপ্রিয় ii. খামখেয়ালি
iii. অতি বুদ্ধিমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। শৈশবেই রোস্তমের বীরত্বের লক্ষণ ফুটে উঠেছিল যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে—
i. তেজি ঘোড়ায় চড়ে দুরন্তবেগে ছুটতে ভালোবাসত
ii. পাঁচটি ছাগলের মাংসের কাবাব দিয়ে প্রাতরাশ করত
iii. গদা ও গর্জ নিয়ে যুদ্ধ করতে ভালোবাসত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
সোহরাব রোস্তম
১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা