বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সোহরাব রোস্তম
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বীণার স্বামী একজন সৈনিক। সে বিয়ের পর বীণাকে রেখে কর্মস্থলে চলে যায়। যাওয়ার সময় তার সন্তানের জন্য একটি তাবিজ রেখে যায়। যদি ছেলে হয় তবে সে তাবিজ হাতে বাঁধতে বলে, আর যদি মেয়ে হয় তবে তা গলায় দিতে বলে। বীণা তাবিজটি ছেলের হাতে বাঁধলেও ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে পুত্রসন্তান হারানোর ভয়ে তার স্বামীকে কন্যাসন্তান জন্মানোর খবর পাঠায়।
১১। উদ্দীপকের ‘বীণা’ চরিত্রটি ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক. তহমিনা খ. সোহরাব গ. রোস্তম ঘ. জাল
১২। উদ্দীপক ও ‘সোহরাব রোস্তম’ গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে—
i. সত্য গোপন না করা ii. ওয়াদা রক্ষা করা
iii. মিথ্যা না বলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। বাদশাহ মনুচেহের শামকে কোন রাজ্যের শাসনভার দিলেন?
ক. জাবুলিস্তান খ. তুরান গ. সামেনগান ঘ. হামাউন
১৪। রোস্তম কয়টি ছাগলের মাংসের কাবাব দিয়ে প্রাতরাশ সম্পন্ন করত?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১৫। রাজা মেহেরাবের কন্যা রুদাবার সঙ্গে জালের—
i. কলহ হয় ii. প্রণয় হয় iii. বিবাহ হয়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। ‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের?
ক. করুণ কাহিনিমূলক খ. বীরত্বমূলক
গ. ঐতিহাসিক ঘ. অবাস্তব
১৭। শিশু জালের প্রতি দয়াশীল ছিল কারা?
ক. ঋষিরা খ. দেবতারা গ. প্রজারা ঘ. পরিরা
১৮। বাদশাহ মনুচেহের জালকে কী উপহার দিলেন?
ক. তলোয়ার খ. ঘোড়া গ. তির-ধনুক ঘ. স্বর্ণমুদ্রা
১৯। শাম মাজেন্দ্রান গেলেন কেন?
ক. মাজেন্দ্রানের রাজার সঙ্গে দেখা করতে
খ. অবসর যাপন করতে
গ. বন্ধুর সঙ্গে সাক্ষাত্ করতে
ঘ. দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে
২০। রুদাবা অসুস্থ হয়ে পড়েছিল কেন?
ক. বেশি পরিশ্রম করত বলে
খ. দুশ্চিন্তা করত বলে
গ. মা হতে চলেছে বলে
ঘ. ঠিকমতো খাওয়াদাওয়া করত না বলে
২১। বীরযোদ্ধা শাম পুত্রের নাম কী রাখলেন?
ক. হাম খ. তান গ. মান ঘ. জাল
২২। সি-মোরগ জালকে ফেরত দিতে এসে উপহার হিসেবে কী দিয়ে যায়?
ক. সোনার কাঠি খ. রুপার কাঠি
গ. একটি পালক ঘ. বাঁশি
২৩। ইরানের জাতীয় ইতিহাসে কার নাম অক্ষয় হয়ে আছে?
ক. রাজা ফেরিদু খ. মহাবীর রোস্তম
গ. বীরযোদ্ধা শাম ঘ. বীরপুত্র জাল
২৪। অন্ধ রাজা কায়কাউসের চক্ষু ভালো হওয়ার জন্য কী দরকার হলো?
ক. সফেদ দেও-এর রক্ত খ. স্বর্ণলতার রস
গ. সি-মোরগের লালা ঘ. মৃগনাভির কস্তুরি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
সোহরাব রোস্তম
১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা