বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সোহরাব রোস্তম
২৫। সোহরাব রোস্তমকে কোন যুদ্ধের আহ্বান করলেন?
ক. দ্বন্দ্ব খ. তলোয়ার
গ. বর্শা ঘ. গদা
২৬। বীর যোদ্ধা শাম কোন রাজার সৈন্যদলে ছিলেন?
ক. ফেরিদুর খ. ইরিজির
গ. মনুচেহের ঘ. কায়কাউসের
২৭। কে রোস্তমের বীরত্ব ও শৌর্যের কথা শুনে স্বপ্নের মধুর জাল বুনেছেন?
ক. রুদাবা খ. পরিচেহের গ. তহমিনা ঘ. মেহেরুন
২৮। শত্রুকে পরাজিত করার ইরানের বীরত্বের রীতি কোনটি?
ক. শত্রুকে একবার পরাজিত করে হত্যা করা
খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা
গ. শত্রুকে তিনবার পরাজিত করে হত্যা করা
ঘ. পরাজিত শত্রুকে হত্যা না করা
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রামায়ণের কাহিনিতে আছে, মহাপরাক্রমশালী বীর রামের দুই পুত্র লব ও কুশ শৈশব থেকে বড় হয়েছিল বনে বাল্মীকি মুনির আশ্রয়ে। একবার রাম অশ্বমেধযজ্ঞের আয়োজন করলে তার ঘোড়াকে রুখে দাঁড়ায় লব ও কুশ। সেখানে রামের সঙ্গে তাদের যুদ্ধ হয়।
২৯। উদ্দীপকের লব ও কুশ-এর স্থলে উক্ত গল্পের ঘটনাকে প্রতিনিধিত্বকারী করে—
ক. কিশোর কাজি
খ. রবিনসন ক্রুশো
গ. সোহরাব রোস্তম ঘ. রিপভ্যান ইউংকল
৩০। উদ্দীপকের লব ও কুশ-এর স্থলে উক্ত গল্পের প্রতিনিধিত্বকারী চরিত্রে প্রকাশ পেয়েছে—
i. পিতার প্রতি প্রতিহিংসা
ii. পিতার প্রতি অগাধ শ্রদ্ধা
iii. শত্রুর প্রতি বীরত্ব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাওআনন্দপাঠ: সঠিক উত্তর
সোহরাব রোস্তম
২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা