বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মার্চেন্ট অব ভেনিস
১। ‘মার্চেন্ট অব ভেনিস’-এর অর্থ ভেনিসের—
ক. রাজা খ. সওদাগর গ. সৈনিক ঘ. নাবিক
২। শাইলক ছিল—
ক. ধর্মবিদ্বেষী খ. বর্ণবিদ্বেষী
গ. মানববিদ্বেষী ঘ. জাতিবিদ্বেষী
৩। শাইলকের মেয়ের নাম ছিল—
ক. জেরিন খ. নেরিসা গ. জেসিকা ঘ. সোনিয়া
৪। পোর্শিয়া কোন শহরে বাস করত?
ক. ভেনিস খ. রোম গ. লন্ডন ঘ. বেলমেন্ট
৫। লরেঞ্জো কে?
ক. শাইলকের পুত্র খ. বাসানিওর চাকর
গ. পোর্শিয়ার ভাই ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র
৬। অ্যান্টনিওকে সহজেই রক্ষা করতে পারল তরুণ উকিলটি।
কোনটি তার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বুদ্ধিমত্তা খ. বিচক্ষণতা
গ. ছলচাতুরিতা ঘ. শক্তিমত্তা
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুবর্ণপুর গ্রামের কোনো সমর্থদেহ পুরুষ রাতে ঘরে থাকে না। ইলিশ মাছ ধরতে যায় তারা পদ্মার বুকে। ঝড়ে কাশেম মাঝির একটি নৌকা ডুবে যায়। এতে তার মাছ ধরার ক্ষতি হয়।
৭. নৌকাডুবির সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কিসের মিল রয়েছে?
ক. বাসানিওর নৌকাডুবি
খ. অ্যান্টনিওর জাহাজডুবি
গ. স্টিমারডুবি
ঘ. শাইলকের জাহাজডুবি
৮. নৌকাডুবিতে ক্ষতি হয় কাশেম মাঝির, অ্যান্টনিওর জাহাজডুবিতে কী হয়?
ক. ব্যবসায় অপূরণীয় ক্ষতি
খ. ব্যবসায় লাভ
গ. উন্নতি ঘ. লোকসান
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
মার্চেন্ট অব ভেনিস
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা