বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মার্চেন্ট অব ভেনিস
৯. অ্যান্টনিও শাইলককে ঘৃণার চোখে দেখত— i. শাইলক মন্দ স্বভাবের লোক ছিল বলে
ii. শাইলক নীতিহীন সুদের ব্যবসা করত বলে
iii. শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বাসানিও যে পেটিকা নির্বাচন করেছিলেন সেটি ছিল—
i. পোর্শিয়ার ছবি ধারণকারী
ii. সাধারণ ও জৌলুশহীন
iii. সিসার তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ইহুদি শাইলক ছিল— i. সুচতুর ii. কূটবুদ্ধিসম্পন্ন iii. সুদখোর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে যে বিষয়টি অর্জন করতে পারি—
i. হিংসার পরাজয় ii. মানবিকতার জয় iii. রক্ষণশীলতার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। লরেঞ্জো ছিল অ্যান্টনিওর—
ক. বন্ধু খ. বন্ধুপুত্র গ. পুত্র ঘ. পুত্রের বন্ধু
১৪। অ্যান্টনিওর হয়ে শাইলকের ঋণ পরিশোধ করার জন্য পোর্শিয়া বাসানিওকে দিয়ে ধারের টাকার কত গুণ পাঠিয়েছিল?
ক. দ্বিগুণ খ. তিন গুণ গ. পাঁচ গুণ ঘ. দশ গুণ
১৫। অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার—
i. বুদ্ধিমত্তা ii. আনুগত্য iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
মার্চেন্ট অব ভেনিস
৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা