বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
মার্চেন্ট অব ভেনিস
১৬। অ্যান্টনিওর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে—
ক. পোর্শিয়া খ. লরেঞ্জো গ. ম্যালারিও ঘ. নেরিসা
১৭। পোর্শিয়া সিসার পেটিকাটিতে নিজের ছবি কেন রাখল?
ক. বরের বীরত্ব অনুধাবন করার জন্য
খ. বরের সততা অনুধাবন করার জন্য
গ. বরের শক্তি অনুধাবন করার জন্য
ঘ. বরের বুদ্ধি অনুধাবন করার জন্য
১৮। সোনা, রুপা আর সিসার পেটিকায় কোন নীতিবাক্যের উল্লেখ ছিল না?
ক. বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ব হয়
খ. চকচক করলেই সোনা হয় না
গ. বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
১৯। তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?
ক. স্বর্ণালংকার খ. বাসানিওর আংটি
গ. জাহাজ ঘ. তিন হাজার ড্যাকেট
২০। অ্যান্টনিওর মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শাণ দিতে লাগল?
ক. পাথরে খ. হাতের তালুতে
গ. ছুরির খাপে ঘ. জুতার তলায়
২১। বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমা করল না কেন?
ক. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল
খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
গ. অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায়
ঘ. অ্যান্টনিও দুশ্চরিত্র ছিল বলে
২২। চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
ক. বন্ধুবত্সল বলে খ. মুক্তহস্ত বলে
গ. হাসিখুশি বলে ঘ. ধার্মিক ব্যবসায়ী বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
মার্চেন্ট অব ভেনিস
১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা