বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মার্চেন্ট অব ভেনিস
২৩। ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের লেখক কে?
ক. মার্ক টোয়েন খ. লিও টলস্টয়
গ. ড্যানিয়েল ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
২৪। ‘অ্যান্টনিওর জাহাজগুলো সাগরবক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে’—এই উক্তিটি অ্যান্টনিওর কোন পেশাকে ইঙ্গিত করে?
ক. বৈদেশিক বাণিজ্য খ. নাবিক গ. জলদস্যু ঘ. জাহাজ নির্মাতা
২৫। ‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম?
ক. ফ্রান্সের খ. ইতালির গ. জার্মানির ঘ. সুইডেনের
২৬। ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
ক. ইতালিতে খ. জার্মানিতে গ. স্পেনে ঘ. ইরানে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দুর্ঘটনার হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় সাগর। সাগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় বন্ধু সৈকতের মন। হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালে সাগরের অর্থের প্রয়োজন হয়। সৈকত তার বাবার কাছে এ জন্য টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
২৭। উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে সাদৃশ্য রয়েছে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের—
i. অ্যান্টনিওর ii. পোর্শিয়ার iii. বাসানিওর
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৮। উদ্দীপকের সৈকতের বাবা—
ক. পোর্শিয়ার মতোই বিচক্ষণ খ. অ্যান্টনিওর মতোই উদারমনা
গ. শাইলকের মতোই সংকীর্ণমনা
ঘ. বাসানিওর মতোই কৃতজ্ঞচিত্ত
২৯। বাসানিও যে পেটিকা নির্বাচন করেছিলেন সেটি ছিল—
i. সিসার তৈরি ii. জৌলুশহীন iii. পোর্শিয়ার ছবি ধারণকারী
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। পাণিপ্রার্থী হাজার যুবকের ভিড়ে পোর্শিয়া কয়জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিল?
ক. তিনজন খ. পাঁচজন গ. সাতজন ঘ. নয়জন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
মার্চেন্ট অব ভেনিস
২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা