বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রিপভ্যান উইংকল
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১-২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নতুন ধাঁচের সব বাড়িঘর, লোকজনের সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি। কিন্তু তা কী করে সম্ভব হলো। দূরের পাহাড়, পরিচিত সেই মেঘনা নদী—সবই তো ঠিক আছে, পথ ভুলে অন্য গ্রামে ঢুকে পড়ার কোনো প্রশ্নই ওঠে না।
১. উদ্দীপকের পরিবর্তনের ছাপ কার মনে প্রভাব ফেলে?
ক. উল্ফ খ. রিপভ্যান উইংকল
গ. ডেম ভ্যান উইংকল ঘ. ভ্যানবুশেল
২. উদ্দীপকে কার গ্রামের কথা বলা হয়েছে?
ক. জর্জ বুশের খ. উল্ফ গ. রিপভ্যান উইংকল ঘ. ভ্যান বুশেল
৩. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনের কারণ—
i. বিশ বছর পর রিপভ্যান গ্রামে ফেরে
ii. দীর্ঘ সময়ের ব্যবধান সবকিছুতে পরিবর্তন আনে
iii. রিপ যখন ঘুম থেকে জেগে গ্রামে ফেরে, তখন অনেক দিন পেরিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. রিপের বাড়ি ফিরতে কষ্ট হয়েছিল, কারণ—
i. দীর্ঘ সময়ে সবকিছু পরিবর্তন হয়ে গেছে বলে
ii. নিজের গ্রামের রাস্তা ভুলে গিয়েছিল বলে
iii. স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৫. রিপভ্যান যখন দীর্ঘদিন পর গ্রামে ফেরে, তখন সবাই মনে করেছিল—
i. পাগল ii. অচেনা iii. গুপ্তচর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৬. ‘খোদা জানেন’ রিপ কেঁদে উঠল, ‘আমি আর আমি নেই’ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. সৃষ্টির রহস্যময়তা খ. রিপের জীবনে ঘটে যাওয়া ঘটনা
গ. আনন্দের বিষয় ঘ. বন্ধুদের অকালমৃত্যু
৭। রিপের কুকুরটা কেন ঘেউ ঘেউ করে উঠল?
ক. ভয় পেয়ে খ. শিকারি দেখে
গ. লোকটির আকৃতি দেখে ঘ. মনিবকে সতর্ক করতে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রিপভ্যান উইংকল
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা