বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রিপভ্যান উইংকল
২১। অতি কষ্টে শান্তি রক্ষা করল কে?
ক. রিপের মেয়েটি খ. বিশিষ্ট লোকটি
গ. প্রতিবেশী বৃদ্ধাটি ঘ. অদ্ভুত লোকটি
২২। রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
২৩। রিপের ঘুম ভাঙার পর সে কোন রঙের উপত্যকায় শুয়ে আছে দেখতে পেল?
ক. সবুজ খ. বেগুনি গ. হলুদ ঘ. বাদামি
২৪। রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল?
ক. জুনিথ গার্ডনার খ. পিটার
গ. ব্রম ডুচার ঘ. নিকোলাস
২৫। রিপের কথা পিটার বিশ্বাস করল কেন?
ক. সে রিপের বন্ধু ছিল বলে
খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
গ. সহজ-সরল লোক ছিল বলে
ঘ. রিপের কথা বিশ্বাসযোগ্য ছিল বলে
২৬। দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমিকে কী বলে?
ক. ঢাল খ. সমভূমি
গ. উপত্যকা ঘ. মালভূমি
২৭। রিপের স্ত্রী রিপের মতোই আর কাকে অপছন্দ করত?
ক. রিপের মেয়ে জুডিথকে
খ. রিপের কুকুর উল্ফেক
গ. রিপের প্রতিবেশী নিকোলাস ডেভারকে
ঘ. রিপের বহনকৃত বন্দুকটিকে
২৮। রিপভ্যান উইংকল গ্রামে ফিরে কী অনুভব করল?
ক. গ্রামের লোকজন কমে গেছে
খ. রাতারাতি গ্রামের পরিবেশ বদলে গেছে
গ. গ্রামে নতুন রাস্তাঘাট হয়েছে
ঘ. গ্রামটি হাডসন নদীর পানিতে ডুবছে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডক্টর শফিক চৌধুরী একজন কর্মব্যস্ত মহাকাশবিজ্ঞানী। রকেটে চড়ে একবার তিনি নাম না জানা এক গ্রহ আবিষ্কারে চলে গেলেন। পৃথিবীতে ফিরে এসে তিনি দেখেন মহাকাশে দশ বছর কেটে গেলেও পৃথিবীর হিসাবে তিনি মহাকাশে কাটিয়েছেন মাত্র ছয় মাস।
২৯। উদ্দীপক এবং রিপভ্যান উইংকল গল্পের মধ্যে সাদৃশ্য হলো—
i. উভয়ই কল্পকাহিনি
ii. উভয়ের ক্ষেত্রেই রহস্য বিদ্যমান
iii. উভয়ের রচনাই যুক্তিগ্রাহ্য
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩০। ডক্টর শফিক চৌধুরী ও রিপভ্যান উইংকলের মধ্যে বৈসাদৃশ্য—
i. সময়ের তারতম্যের অভিজ্ঞতা
ii. কর্মব্যস্ততা iii. পেশা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রিপভ্যান উইংকল
২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা