বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সাড়ে তিন হাত জমি
১০। পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে?
ক. তার মা খ. তার স্ত্রী
গ. মহাজন ঘ. শয়তান
১১। কী পেলে পাখোম স্বয়ং শয়তানকেও পরোয়া করবে না?
ক. পুত্রসন্তান খ. স্বর্ণলংকার
গ. জমি ঘ. টাকাপয়সা
১২। শিকান কিসের নাম?
ক. বাসকিরদের দেশের
খ. গোল পর্বতের
গ. গোল পাহাড়ের
ঘ. খরস্রোতা নদীর
১৩। বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত?
ক. ফসল ফলিয়ে খ. পশু চরিয়ে
গ. ব্যবসা করে ঘ. চাকরি করে
১৪। বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাটতে হলো—
ক. ২৪০ মাইল খ. ২৭৪ মাইল
গ. ৩৩২ মাইল ঘ. ৪০০ মাইল
১৫। পাখোম স্বপ্নে যে শয়তানটিকে দেখল, তার—
i. মাথায় ছিল শিং
ii. পায়ে খুর
iii. হাতে ধারালো নখ
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’— উদ্ধৃতির সঙ্গে তোমার পঠিত কোন গল্পের সাদৃশ্য রয়েছে?
ক. সাড়ে তিন হাত জমি
খ. রামায়ন-কাহিনি
গ. কিশোর কাজি
ঘ. রবিনসন ক্রুশো
১৭। ‘সাড়ে তিন হাত জমি’-এর মূল লেখক কে?
ক. লেভ তলস্তয়
খ. বরিস পাস্তারনাক
গ. ম্যাক্সিম গোর্কি
ঘ. নিকোলাই গোগল
১৮। শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইল কেন?
ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
খ. সুপথে ফিরিয়ে আনার জন্য
গ. লোভের পরিণতি দেখানোর জন্য
ঘ. জমিদার বানানোর জন্য
১৯। পাখোমের প্রতিবেশী মহিলাটি কত একর জমির মালিক ছিলেন?
ক. ১৪০ একর খ. ২৪০ একর
গ. ৩৪০ একর ঘ. ৪৪০ একর
২০। ‘ওভারশিয়ার’ শব্দটির অর্থ কী?
ক. ১০০ শতাংশের অধিক জমি
খ. যে বিষয় সম্পত্তি দেখাশোনা করে
গ. গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে সঠিক বিচারসভা
ঘ. রশিয়ার কোনো জাতির আবাসভূমি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
সাড়ে তিন হাত জমি
১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা