বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সাড়ে তিন হাত জমি
২১। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক. জনৈক চাষির কাছে
খ. পাখোমের স্ত্রীর বোনের কাছে
গ. স্টার্শিনার কাছে
ঘ. ওভারশিয়ারের কাছে
২২। পাখোম প্রথমে কতটুকু জমির মালিক হলো?
ক. বিশ একর খ. ত্রিশ একর
গ. পঁচিশ একর ঘ. দশ একর
২৩। বাসকিরদের প্রিয় খাদ্য কী?
ক. জবের রুটি খ. গমের রুটি
গ. উটের দুধ ঘ. ঘোড়ার দুধ
২৪। বাসকিরদের দেশে রাতে পাখোমকে কিসের বিছানায় শুতে দেওয়া হয়েছিল?
ক. ভেড়ার লোমের
খ. পাখির পালকের
গ. নরম তুলার
ঘ. শক্ত তক্তার
২৫। বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
ক. কৃষক খ. জমিদার
গ. মেষপালক ঘ. শয়তান
২৬। পাখোম গোল পাহাড় থেকে কত মাইল পর্যন্ত অগ্রসর হয়েছিল?
ক. তিন মাইল খ. ছয় মাইল
গ. নয় মাইল ঘ. দশ মাইল
২৭। রুবল কোন দেশের মুদ্রার নাম?
ক. ইতালি খ. ফ্রান্স
গ. জার্মানি ঘ. রাশিয়া
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮-৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুহুল আমিন গ্রামের মাতব্বর। গ্রামের লোক তাকে মান্য করে। কিন্তু সে লোভী। নিজের নাম জাহির করার আশা তার মনে জেগে উঠল তাহেরের কথায়। তাহের তাকে বলেছিল যে একবার চেয়ারম্যান হতে পারলে দেশের মানুষ তাকে চলতে-ফিরতে সালাম দেবে। এ কথা শুনে রুহুল আমিন তার সব জমি বিক্রি করে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াল এবং বিপুল ভোটে পরাজিত হলো। এখন সে পথের ফকির।
২৮। উদ্দীপকের রুহুল আমিন ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের কোন চরিত্রের প্রতীক?
ক. স্টার্শিনা খ. পাখোম
গ. ওভাশিয়ার ঘ. শয়তান
২৯। উদ্দীপকের তাহেরের সঙ্গে মিল আছে কার?
ক. শয়তানের খ. কৃষকের
গ. পাখোমের ঘ. মহাজনের
৩০। উদ্দীপকের রুহুল আমিন ও ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের পাখোম দুজনেই ছিল—
i. লোভী
ii. বোকা
iii. বুদ্ধিমান
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
সাড়ে তিন হাত জমি
২১. ক ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা