বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রামায়ণ-কাহিনী
১. রাজা দশরথের পুত্রদের ইতিবাচক বৈশিষ্ট্য হলো—
i. সুন্দর স্বভাব
ii. ভ্রাতৃত্ববোধ
iii. বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২. মহারাজ দশরথ পুত্রলাভের জন্য—
i. পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন
ii. অশ্বমেধ যজ্ঞ করেছিলেন
iii. ব্রাহ্মণদের টাকা-কড়ি দিয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ i, ii ও iii
৩. দশরথের পুত্রসন্তান লাভে আনন্দিত হয়েছিল—
i. রাজা দশরথ
ii. ব্রাহ্মণ ও গরিব দুঃখী
iii. অযোধ্যা নগরের সবাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪. বিশ্বামিত্র মুনি রামকে নিতে চায়—
i. অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে
ii. রাক্ষসদের সঙ্গে লড়তে
iii. যুদ্ধের প্রশিক্ষণ দিতে নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এই পৃথিবীতে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে নানা সম্পর্কের বন্ধনে আবদ্ধ। কোনো কোনো সম্পর্ক এমন মধুর হয়, যা অন্যদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। আবার মানুষের সঙ্গে মানুষের তিক্ততার সম্পর্কও গড়ে ওঠে, যা অন্যদের কষ্ট দেয়।
৫. ‘মানুষের হূদ্যতার যে সম্পর্ক অন্য কারও মনকে আনন্দে ভরিয়ে দেয়’ তা রামায়ণ-কাহিনীর কোন চরিত্রকে ইঙ্গিত দেয়?
ক. রামচন্দ্র খ. দশরথ
গ. বিশ্বামিত্র ঘ. জনক রাজা
৬. উদ্দীপকের মধুর সম্পর্কের রূপটি ‘রামায়ণ-কাহিনী’তে ফুটে উঠেছে—
ক. চার ভাইয়ের ভ্রাতৃপ্রেম প্রকাশে
খ. বিশ্বামিত্র মুনির কথা মেনে নেওয়ায়
গ. ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞ করতে রাজি হওয়ায়
ঘ. অহল্যাকে উদ্ধারের মধ্য দিয়ে
৭। শত্রুদের তাড়ায় কে?
ক. রাম খ. লক্ষ্মণ
গ. জন ঘ. রাজা জনক
৮। ‘অজ্ঞান’ শব্দটি কোন ব্যাকরণের কোন নিয়ম?
ক. সমাসবদ্ধ খ. সন্ধিজাত
গ. উপসর্গজাত ঘ. অনুসর্গজাত
৯। দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
ক. রাম খ. লক্ষ্মণ
গ. ভরত ঘ. বিশ্বামিত্র
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রামায়ণ-কাহিনী
১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা