বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রামায়ণ-কাহিনী
১০। জনক রাজা সীতার সঙ্গে রামের বিবাহ দিলেন কেন?
ক. রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
খ. রাম বিশ্বামিত্রের বন্ধু বলে
গ. রামের পিতার প্রচুর অর্থসম্পদ আছে বলে
ঘ. রাম শিবের ধনুকে গুণ চড়াতে পেরেছিলেন বলে
১১। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
ক. গঙ্গা খ. ভাগীরথী
গ. সরযু ঘ. যমুনা
১২। নিচের কোন ব্যক্তি রাজা দশরথের মন্ত্রী ছিলেন?
ক. ধর্মপাল খ. ধৃতরাষ্ট্র
গ. সুরাষ্ট্র ঘ. জয়ন্ত
১৩। কোন মুনি রাজা দশরথের পুত্রসন্তানদের নাম রাখলেন?
ক. ঋষ্যশৃঙ্গ মুনি খ. বিশ্বামিত্র মুনি
গ. বশিষ্ঠ মুনি ঘ. গৌতম মুনি
১৪। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক. রামের খ. বিশ্বামিত্র মুনির
গ. গৌতম মুনির ঘ. লক্ষ্মণের
১৫। অহল্যাকে কেউ দেখতে পারত না, কারণ—
i. গৌতমের অভিশাপ
ii. অহল্যার প্রার্থনার তেজ
iii. অহল্যার মনোমুগ্ধকর রূপ
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬। গৌতমের স্ত্রীর নাম কী?
ক. সুমিতা খ. অহল্যা
গ. কৌশল্যা ঘ. কৈকেয়ী
১৭। একবারে এক শ লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
ক. বায়বত্ খ. শতাগ্নী
গ. শতাঘ্নী ঘ. মানবাস্ত্র
১৮। রাজা দশরথের যজ্ঞে খুশি হয়ে দেবতারা কী বর দিয়েছিল?
ক. ধনুক খ. পুত্র
গ. ত্রিশূল ঘ. প্রসাদ
১৯। কোন রানির পুত্রসন্তানের নাম রাম রাখা হলো?
ক. কৌশল্যার খ. কৈকেয়ীর
গ. সুমিত্রার ঘ. পার্বতীর
২০। ‘দশরথের কী আনন্দ’—এই আনন্দের কারণ—
ক. পুত্রলাভের আশা খ. পুত্রলাভ
গ. পুত্রের বিবাহ ঘ. পুত্রের বীরত্ব
২১। কশ্যপ মুনি কোথায় থাকতেন?
ক. অধ্যাদেশে খ. সিদ্ধাশ্রমে
গ. মিথিলায় ঘ. অযোধ্যায়
২২। মারীচ ও সুবাহুর আক্রমণ প্রতিহত করার জন্য রাম-লক্ষ্মণ কয় রাত্রি তপোবন পাহারা দিয়ে রেখেছিল?
ক. পাঁচ রাত্রি খ. ছয় রাত্রি
গ. সাত রাত্রি ঘ. আট রাত্রি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রামায়ণ-কাহিনী
১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা