বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের আনন্দপাঠ অংশ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

রামায়ণ-কাহিনী
২৩। রামকে বিশ্বামিত্র মুনি কয় দিনের জন্য নিতে চান?
ক. আট দিন খ. নয় দিন
গ. দশ দিন ঘ. এগারো দিন
২৪। গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায় চলে গিয়েছিল?
ক. কৈলাস পর্বতে খ. মানস সরোবরে
গ. সিদ্ধাশ্রমে ঘ. বিশালা নগরে
২৫। সুবাহুকে মারার জন্য রাম কী ছুড়েছিলেন?
ক. মানবাস্ত্র খ. আগ্নেয়াস্ত্র
গ. ব্রহ্মাস্ত্র ঘ. শতঘ্নী অস্ত্র
২৬। রাম কেন মিথিলায় এসেছিলেন?
ক. শিবের ধনুক দেখার জন্য খ. বিশ্রামের জন্য
গ. সীতাকে বিয়ের জন্য
ঘ. মিথিলার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য
২৭। জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিলেন?
ক. রাম খ. শিব গ. দশরথ ঘ. বিশ্বামিত্র
২৮। কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেন নাই?
ক. কৌশল্যার খ. অহল্যা দেবীর
গ. সীতার ঘ. সুমিত্রার
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে এ দেশ থেকে বিতাড়িত হয় শত্রুসেনারা।
২৯। উদ্দীপকের মুক্তিযোদ্ধারা ‘রামায়ণ-কাহিনী’র যার সাথে সাদৃশ্যপূর্ণ—
ক. রাম খ. দশরথ গ. বিশ্বামিত্র মুনি ঘ. সুবাহু
৩০। মুক্তিযোদ্ধাদের যে দিকটি উক্ত চরিত্রের বীরত্বের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা হলো—
i. দেশপ্রেম
ii. মহত্ কাজে আত্মনিয়োগ
iii. শত্রু ধ্বংস
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
রামায়ণ কাহিনী
২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা