বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘অতিথির স্মৃতি’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অতিথির স্মৃতি
১। কোনটি শরত্চন্দ্রের উপন্যাস?
ক. শেষের কবিতা খ. শেষ প্রশ্ন
গ. শেষ দেখা ঘ. শেষ সপ্তক
২। হলদে রঙের পাখি নিচের কোনটি?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
৩। ব্যাধের ব্যবসা কী?
ক. পাখি চালান খ. মাছ চালান
গ. কাঠ চালান ঘ. খাদ্যশস্য চালান
৪। দুই দিন কোন পাখি দুটি এল না?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
৫। কাদের পায়ে আঁট মোজা পরা?
ক. বৃদ্ধ ব্যক্তিদের খ. যুবতীদের
গ. অল্প বয়সী মেয়েদের ঘ. বাচ্চাদের
৬। ‘অতিথির স্মৃতি’ গল্পের পূর্ব নাম কী?
ক. মন্দির খ. বিন্দুর ছেলে
গ. দেওঘরের স্মৃতি ঘ. মামলার ফল
৭। ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক. হস্তী খ. উপবন
গ. তপোবন ঘ. পাখির বাসা
৮। ‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে?
ক. নিষ্ঠুরতা খ. আলসেমি
গ. অলসতা ঘ. দুষ্টুমি
৯। ‘অতিথির স্মৃতি’ গল্পে তুলে ধরা হয়েছে—
ক. সম্পর্কের মধুরতা
খ. সম্পর্কের কোমলতা
গ. সম্পর্কের বিচিত্র রূপ
ঘ. সম্পর্কের স্থায়িত্ব
১০। দরিদ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে—
ক. বিত্তবান খ. বিত্তশালী
গ. বড়লোক ঘ. ধনী
# নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পশুপাখিরা অবোধ প্রাণী। প্রায়ই তারা অন্যের বাগানে ঢুকে বাগান নষ্ট করে, অনেকের খেতের ফসল নষ্ট করে। মানবেতর প্রাণীর এসব আচরণে নিষ্ঠুর মানুষের অনেকেই তাদের খোঁয়াড়ে দেয় আবার অনেকেই তাদের আঘাত করে।
১১. উদ্দীপকের নিষ্ঠুর মানুষের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন চরিত্রটির মিল দেখা যায়?
ক. লেখক খ. মালিনী
গ. বামুন ঠাকুর ঘ. চাকর
১২. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে শিক্ষণীয় দিকটির অভাব পরিলক্ষিত হয়।
i. প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা
ii. মানুষের নিষ্ঠুরতা
iii. মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘অতিথির স্মৃতি’ গল্পে ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের—
ক. মমতা খ. নির্মমতা
গ. নিষ্ঠুরতা ঘ. মহিমা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অতিথির স্মৃতি
১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা