বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘অতিথির স্মৃতি’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অতিথির স্মৃতি

১৪। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে—

ক. ঘৃণা ও অবহেলা খ. অযত্ন ও অবহেলা

গ. সহানুভূতি ও ভালোবাসা

ঘ. অসহযোগিতা ও অবহেলা

১৫। ‘অতিথির স্মৃতি’ গল্পটি—

ক. আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত

খ. আমাদের বাস্তব জীবনের সঙ্গে কল্পনামিশ্রিত

গ. আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন

ঘ. আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা

১৬। ‘অতিথির স্মৃতি’ গল্পের কাঠামোতে প্রধান চরিত্রের পরিচয় পাওয়া যায়—

ক. মালিনীর মধ্যে খ. কুকুরের মধ্যে

গ. হলদে পাখির মধ্যে ঘ. বেনে-বৌয়ের মধ্যে

১৭। ‘অতিথির স্মৃতি’ নামকরণ থেকে গল্পের যে বিষয়টি প্রধান হয়ে ওঠে—

ক. মানুষের সঙ্গে মানবেতর প্রাণীর মধুর সম্পর্ক সৃষ্টি

খ. শুনতে ভালো লাগার পরিচয়

গ. গল্পকারের পছন্দ ঘ. কুকুরকে প্রাধান্য দেওয়া

১৮। কোন শব্দটিতে ‘প্রতি’ উপসর্গ ব্যবহারের পরিচয় পাওয়া যায়?

ক. প্রবেশ খ. প্রত্যেক গ. প্রকৃতি ঘ. প্রভৃতি

# নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সামিয়ার আদরের বিড়াল মিনি। সামিয়ার দৈনন্দিন জীবনের সঙ্গে মিনি জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। অল্প দিনের সঙ্গী হলেও সামিয়া অসুস্থ হয়ে পড়লে বা তাকে দেখতে না পেলে বোবা প্রাণী মিনি চঞ্চলভাবে লেজ নেড়ে তার অস্থিরতা এবং মনের ভাব বুঝিয়ে দেয়।

১৯। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন গল্পের মিল রয়েছে?

ক. পড়ে পাওয়া খ. অতিথির স্মৃতি

গ. বাংলা নববর্ষ ঘ. মংড়ুর পথে

২০। মিনি ও সামিয়ার মধ্যকার স্নেহ-প্রীতির পরিচয় পাওয়া যায় ‘অতিথির স্মৃতি’ গল্পের—

ক. মালি ও মালিনীর খ. লেখক ও কুকুরটির

গ. মালিনী ও চাকরদের ঘ. লেখক ও বামুন ঠাকুরের

২১। বেরিবেরির আসামি কারা?

ক. জনকয়েক বৃদ্ধ ব্যক্তি খ. কুলিরা

গ. অল্প বয়সী একদল মেয়ে

ঘ. বাড়ির চাকরবাকরেরা

২২। শোথ জাতীয় রোগ কোনটি?

ক. বেরিবেরি খ. স্কার্ভি গ. জ্বর ঘ. জন্ডিস

২৩। লেখক দেওঘরে এসেছিলেন কী পরিবর্তনের জন্য?

ক. বায়ু খ. পানি গ. খাদ্য ঘ. গৃহ

২৪। বড়দিদি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

ক. ১৯০৩ সালে খ. ১৯০৭ সালে

গ. ১৯০৯ সালে ঘ. ১৯১৩ সালে

২৫। লেখক কুকুরটিকে প্রথম কখন দেখলেন?

ক. সকালবেলায় খ. দুপুরবেলায়

গ. বিকেলবেলায় ঘ. সন্ধ্যাবেলায়

২৬। ‘পান্ডুর তার বদনখানি’ ‘অতিথির স্মৃতি’ গল্পে পান্ডুর কী অর্থ বহন করে?

ক. কালচে খ. ধূসর গ. বাদামি ঘ. ফ্যাকাশে

২৭। ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা?

ক. উত্তম পুরুষের দৃষ্টিকোণে খ. সর্বজ্ঞ দৃষ্টিকোণে

গ. প্রান্তিক চরিত্রের দৃষ্টিকোণে

ঘ. পার্শ্বিক চরিত্রের দৃষ্টিকোণে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

অতিথির স্মৃতি

১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা