বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বাঙালির বাংলা’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বাঙালির বাংলা
১। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বুদ্ধদেব বসু ঘ. জীবনানন্দ দাশ
২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩ খ. ১৯৭৮ গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬
৩। দেহ ও মনকে কর্মসুন্দর করে নিচের কোনটি?
ক. ঐশীশক্তি খ. দিব্যশক্তি
গ. তমশক্তি ঘ. ক্ষাত্রশক্তি
৪। হিমালয়কে কারা সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন বলেছেন?
ক. বিজ্ঞানীরা খ. দার্শনিকেরা
গ. মুনি-ঋষিরা ঘ. পর্যটকেরা
৫। দেড় শ বছর আগেও বাঙালি কী দিয়ে তার স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে চেষ্টা করেছে?
ক. মেশিনগান খ. লাঠি
গ. তলোয়ার ঘ. বন্দুক
৬। যৌবনকে নিত্য তেজ-প্রদীপ্ত করে রাখে—
ক. দিব্যশক্তি খ. ঐশীশক্তি
গ. তড়িত্শক্তি ঘ. ক্ষাত্রশক্তি
৭। কোন দেশটি নিত্য মহিমাময়ী, নিত্য সুন্দর, নিত্য পবিত্র?
ক. ভারত খ. বাংলাদেশ
গ. নেপাল ঘ. শ্রীলঙ্কা
৮। ‘দাহন’ শব্দের অর্থ কী?
ক. পোড়ানো খ. অগ্নি
গ. দগ্ধকরণ ঘ. জ্বালা
৯। ক্ষাত্রশক্তি কীভাবে তমকে শাসন করতে পারে?
ক. পরামর্শ দানের মাধ্যমে
খ. সহযোগিতার মাধ্যমে
গ. প্রতিরোধের মাধ্যমে
ঘ. কাজের মাধ্যমে
১০। গিরি হিমালয়ে কেন মুনি-ঋষিরা সাধনা করেছিলেন?
ক. মুনি-ঋষি-যোগীরা আছেন বলে
খ. পাহারাদার আছে বলে
গ. হিংস্র প্রাণী আছে বলে
ঘ. সৈন্য-সামন্ত আছে বলে
১১। ‘তামসিকতা’ শব্দটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. জ্ঞানজনিত ভাব খ. অজ্ঞানজনিত ভাব
গ. ভাবুকতা ঘ. জড়তা
১২। ‘প্রহার’ শব্দটি তোমার পঠিত প্রবন্ধে কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. প্রথম আহার খ. একধরনের মালা
গ. পিটুনি ঘ. উপহার
১৩। ‘সাত্ত্বিক’ শব্দের ব্যবহারিক অর্থ কী?
ক. উদার খ. সাতটি ত্বক
গ. স্বার্থত্যাগ ঘ. ফলের আকাঙ্ক্ষাবিহীন
১৪। আমাদের কর্মবিমুখ জাতিতে পরিণত করার ক্ষেত্রে কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক. অর্থসংগতি খ. বিলাসহীনতা
গ. অলসতা ঘ. প্রতিবাদী চেতনা
১৫। কাজের প্রতি আসক্তিহীন বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?
ক. পঙ্গুত্ব খ. নৈরাশ্য
গ. আলস্য ঘ. কর্মবিমুখতা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাঙালির বাংলা
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা