বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বাঙালির বাংলা’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাঙালির বাংলা
১৬। ‘বাঙালির বাংলা’ রচনার আলোকে বাংলার মাটি ও মানুষের সঙ্গে কোনটি বিশেষভাবে সম্পর্কযুক্ত?
ক. সোনালি ফসল খ. সোনালি অতীত
গ. মত্স্যসম্পদ ঘ. শীতের ফসল
১৭। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন পরিচয় প্রকাশ পেয়েছে?
ক. বিদ্রোহী মনোভাব
খ. অধিকার চেতন মনোভাব
গ. মানবতাবোধের বিকাশ
ঘ. চৈতন্যের জাগরণ
১৮। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন বিষয়টি প্রধানরূপে বিবেচ্য?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. স্বদেশপ্রেম
গ. অফুরন্ত ভান্ডার ঘ. মানুষের ভালোবাসা
১৯। সব অসত্ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়—
i. সত্ত্বগুণ ii. ঐশীশক্তি iii. জড়ত্ব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২০। কাজী নজরুল ইসলামের মতে বাংলার বায়ুতে রয়েছে—
i. চিরবসন্ত ii. শরতের মাধুর্য
iii. কালো ধোঁয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২১। মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায় কোনটি?
ক. বিদ্যা খ. যৌবন গ. অবিদ্যা ঘ. ক্ষাত্রশক্তি
২২। কোন দেশে সূর্য অতি তীব্র দহনে দাহন করে না?
ক. জাপানে খ. পাকিস্তানে
গ. ভারতে ঘ. বাংলাদেশে
২৩। মানুষকে অন্ধকার পথে এবং ভ্রান্তির পথে নিয়ে যায় কে?
ক. অবিদ্যা খ. বিদ্যা
গ. সত্ত্বগুণ ঘ. চেতনাশক্তি
২৪। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা কেন বিদেশি লুণ্ঠনের প্রতিবাদ করি না?
ক. অবহেলা খ. দুর্বলতা
গ. আনুগত্য ঘ. জড়তা
২৫। কবি নজরুল ইসলাম কেন বাঙালি ছেলেমেয়েদের মন্ত্র বোঝানোর কথা বলছেন?
ক. তাদের দিয়ে জাদু দেখাবেন
খ. স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য
গ. শত্রুদের বিতাড়নের জন্য
ঘ. নিজের ইচ্ছাকে প্রতিপালনের জন্য
২৬। গিরি হিমালয়ের কয়টি বৈশিষ্ট্য প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ১০টি
২৭। ‘বাংলার আকাশ নিত্য প্রসন্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. আকাশের উদারতাকে
খ. আকাশের শুভ্রতাকে
গ. আকাশের বিশালত্বকে
ঘ. ঋতুর সৌন্দর্য বৈশিষ্ট্যকে
২৮। ‘আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন’ বাক্যটি কোন অর্থটিকে বিশেষায়িত করছে?
ক. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. মানুষের অলসতা দূরীকরণ
গ. বিশ্বদরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা
ঘ. মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাঙালির বাংলা
১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা