বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পড়ে পাওয়া’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
পড়ে পাওয়া
১৪. ‘কাপালি’ কোন পেশাজীবীর হিন্দুবিশেষ?
ক. মত্স্যজীবী খ. আইনজীবী
গ. তান্ত্রিক ঘ. শ্রমজীবী
১৫. ‘পড়ে পাওয়া’ গল্পের ভাষারীতি হচ্ছে—
ক. সাধু খ. চলিত
গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী
১৬. ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষা দেয়—
ক. কর্তব্যপরায়ণতা খ. মানুষে মানুষে সম্পর্ক
গ. সামাজিকতা ঘ. শৃঙ্খলা
১৭. ‘বড়’ শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?
ক. ক্ষুদ্র খ. ছোট গ. কনিষ্ঠ ঘ. খর্ব
১৮. কাপালি লোকটি কোথা থেকে ফিরছিল?
ক. নির্বিষখোলারহাট খ. দরিরামপুরহাট
গ. কানকিরহাট ঘ. জমিদারহাট
১৯. ‘দিব্যি’ শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি?
ক. শপথ খ. বিশ্বাস গ. সংশয় ঘ. প্রতিনিয়ত
২০. ধানের খড়ের স্তূপের সঙ্গে কোন শব্দটির সম্পর্ক অভিন্ন?
ক. অপ্রতিভ খ. বিচালিগাদা
গ. চৌকিদার ঘ. কাপালি
২১. ‘পড়ে পাওয়া’ গল্পটির মধ্য দিয়ে কোন ধরনের শিক্ষা লাভ করা যায়?
ক. সততা খ. বিনোদন গ. প্রেরণা ঘ. ভ্রমণ
২২. শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?
ক. পড়ে পাওয়া খ. অতিথির স্মৃতি
গ. শিল্পকলার নানা দিক
ঘ. বাংলা ভাষার জন্মকথা
২৩. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী?
ক. দায়িত্ববোধ খ. নির্লোভ মানসিকতা
গ. দরিদ্রের প্রতি করুণা ঘ. ঐক্যবদ্ধতা
২৪. ‘পড়ে পাওয়া’ গল্পের ‘পড়ে’ শব্দটির মধ্য দিয়ে কী পাওয়া গেছে?
ক. আম খ. হারানো গয়না
গ. বাক্স ঘ. সততা
২৫. ‘পড়ে পাওয়া’ গল্পে বক্তব্য প্রকাশের প্রধান অবলম্বন—
ক. সাধুভাষা খ. বর্ণনা গ. সংলাপ ঘ. যুক্তি
২৬. টিনের বাক্স হাতে নিয়ে লেখক ও বাদল কোথায় বসে পড়ল?
ক. তেঁতুলতলায় খ. আমতলায়
গ. জামতলায় ঘ. কাঁঠালতলায়
২৭. অন্ধকারের মধ্যে বাদল আর লেখক কেন ডিঙিয়ে পথ চলেছিল?
ক. সাপের ভয়ে খ. কাদার ভয়ে
গ. কাঁটা ফোটার ভয়ে ঘ. ভূতের ভয়ে
২৮. কাপালি কেন গয়না গড়িয়ে এনেছিল?
ক. স্ত্রীকে খুশি করার জন্য
খ. ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য
গ. বড় মেয়েকে দেওয়ার জন্য
ঘ. দ্বিতীয় বিবাহ করার জন্য
২৯. ছেলেবেলায় খুব ভোরে তালগাছতলা থেকে অনেক তাল কুড়িয়েছি। ‘পড়ে পাওয়া’ গল্পে কী কুড়ানোর কথা আছে।
ক. বেল খ. জাম গ. আম ঘ. কাঁঠাল
৩০. গল্পের প্রধান বাহক কী?
ক. কাহিনি খ. চরিত্র
গ. আঙ্গিক গঠন ঘ. সংলাপ
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পড়ে পাওয়া
১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা