বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: লাইব্রেরি

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১. পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহকে কী বলে?
ক. পুস্তক বিক্রয়কেন্দ্র খ. পুস্তক প্রকাশনী
গ. পড়ার ঘর ঘ. লাইব্রেরি
২. বই পড়ার অভ্যাস জাতির কী উপকার করে?
ক. জাতীয় চেতনার জাগরণ ঘটায়
খ. জাতি সম্পদশালী হয়
গ. ভালো লেখক সৃষ্টি হয়
ঘ. সবাই সাহিত্যচর্চা করতে পারে
৩. জীবনে শ্রী ফোটাতে হলে প্রয়োজন—
i. শিল্প-সাহিত্যের প্রসারতা লাভ
ii. অর্থনৈতিক সমৃদ্ধি সাধন
iii. আত্মিক ও মানসিক উন্নতি সাধন
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. কোন শ্রেণির লাইব্রেরি ব্যক্তিমনের খেয়ালমতো গড়ে ওঠে?
ক. ব্যক্তিগত লাইব্রেরি খ. পারিবারিক লাইব্রেরি
গ. সামাজিক লাইব্রেরি ঘ. সাধারণ লাইব্রেরি
৫. লাইব্রেরি কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৬. সর্বপ্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্বদানের অভিপ্রায় থেকে সৃষ্টি হয়েছে কোনটি?
ক. পুস্তক খ. লাইব্রেরি গ. স্কুল ঘ. বইয়ের দোকান
৭. পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না কোন লাইব্রেরির ক্ষেত্রে?
ক. ব্যক্তিগত খ. সাধারণ গ. সামাজিক ঘ. পারিবারিক
৮. ব্যক্তিগত লাইব্রেরি থেকে কারা উপকৃত হয়?
ক. ব্যক্তি নিজে খ. প্রতিবেশী
গ. কতিপয় ব্যক্তি ঘ. আত্মীয়স্বজন
৯. ‘এখানে সে স্বাধীন স্বতন্ত্র’—কোন জাতীয় লাইব্রেরিতে?
ক. সাধারণ খ. পারিবারিক
গ. ব্যক্তিগত ঘ. জাতীয়
১০. কোন শ্রেণির লাইব্রেরিতে বিচিত্র বইয়ের বিপুল সমাবেশ ঘটে?
ক. পারিবারিক খ. ব্যক্তিগত
গ. সাধারণ ঘ. ঐতিহাসিক
১১. সাধারণ লাইব্রেরিতে কোনটি থাকা উচিত নয়?
ক. উদারতা খ. সাম্প্রদায়িকতা
গ. সমবায়নীতি ঘ. মননচর্চা
১২. কোন লাইব্রেরিতে পুস্তক সংগ্রহের ব্যাপারে সমবায় নীতি আবশ্যক?
ক. ব্যক্তিগত লাইব্রেরি খ. সামাজিক পাঠাগার
গ. পারিবারিক পাঠাগার ঘ. সাধারণ পাঠাগার
১৩. আধুনিক বা হাল আমলের সৃষ্টি কোন লাইব্রেরি?
ক. ব্যক্তিগত লাইব্রেরি খ. পারিবারিক লাইব্রেরি
গ. সামাজিক পাঠাগার ঘ. সাধারণ পাঠাগার
১৪. লাইব্রেরিতে বই পড়ার মাধ্যমে কিসের চর্চা হয়?
ক. বই পড়ার অভ্যাসের খ. অন্তর্নিহিত জ্ঞানের
গ. মুখস্থবিদ্যার ঘ. সুন্দর করে লেখার
১৫. পুস্তক দিয়ে গৃহসজ্জা কোনটির পরিচয় দেয়?
ক. মানসিক দীনতা খ. উচ্চাভিলাষী
গ. মানসিক সৌন্দর্য ঘ. অহংকার
১৬. সংস্কৃতিসম্পন্ন ব্যক্তির চালচলনে কী ফুটে উঠতে বাধ্য?
ক. বিনয় খ. মহত্ত্ব গ. রুচি ঘ. শ্রী
১৭. পারিবারিক লাইব্রেরি কীভাবে সাজাতে হয়?
ক. পরিবারের কর্তার রুচি অনুযায়ী
খ. ব্যক্তির রুচি-পছন্দ অনুযায়ী
গ. পরিবারের রুচির দিকে নজর রেখে
ঘ. জনসাধারণের রুচি অনুযায়ী
১৮. ব্যক্তিগত লাইব্রেরির সঙ্গে পারিবারিক লাইব্রেরির পার্থক্য কোথায়?
ক. আয়তনে খ. পুস্তক নির্বাচনে
গ. স্থানে ঘ. গবেষণায়
১৯. একটি পরিবারে লাইব্রেরি থাকলে পরিবারের সদস্যরা এবং উত্তরাধিকারীরা পরিণত বয়সে কী হয়ে উঠবে?
ক. সাহিত্য-উদাসীন খ. সাহিত্য-বিদ্বেষী
গ. সাহিত্য-সমঝদার ঘ. সাহিত্য সংগ্রাহক
২০. ‘পারিবারিক লাইব্রেরিতে রংরুচির ওপর একের জবরদস্তি অন্যায়’ এখানে ব্যক্তিকে কী পরিহার করতে হবে—
ক. অভদ্রতা খ. স্বেচ্ছাচারিতা
গ. দূরদর্শিতা ঘ. নমনীয়তা
২১. পারিবারিক লাইব্রেরির বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যক্তিমনের স্বেচ্ছাচারিতার প্রাধান্য
খ. সমষ্টিগত রুচির দিকে খেয়াল রাখা
গ. জাতীয় সংকীর্ণতার পরিচয় কম থাকা
ঘ. সমস্ত সম্প্রদায়ের উপযোগী বই সংগ্রহ
২২. কোন শ্রেণির লাইব্রেরি গড়ে তোলার ক্ষেত্রে একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন?
ক. ব্যক্তিগত লাইব্রেরি খ. পারিবারিক লাইব্রেরি
গ. সামাজিক পাঠাগার ঘ. সাধারণ পাঠাগার।

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক


শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা