বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
১. ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
২. বঙ্গবন্ধু কী উইথড্র করার দাবি জানান?
ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম
৩. শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন?
ক. সরকারের মন্ত্রী খ. সরকারের প্রতিনিধি
গ. জনগণের প্রতিনিধি ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধি
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির জনক বলার কারণ—
ক. পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বলে
খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে
গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে
ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে
৫. মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু উপস্থিত থাকতে পারেননি কেন?
ক. মুক্তিযুদ্ধের কৌশল হিসেবে তিনি অনুপস্থিত ছিলেন
খ. তিনি আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যস্ত ছিলেন
গ. তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন
ঘ. তিনি অসুস্থ ছিলেন
৬. শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য—
i. তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন
ii. তিনি আমাদের জাতির জনক
iii. তিনি ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই স্লোগানের মধ্যে লুকিয়ে ছিল—
i. অর্থনৈতিক মুক্তি ii. পরাধীনতা থেকে মুক্তি
iii. স্বাধীনতার ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা