বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

৪৫. যে লাইব্রেরি গড়ে তোলার ক্ষেত্রে সাধারণের হুকুম চালানোর অধিকার নেই, তা হলো—
i. পারিবারিক ii. ব্যক্তিগত iii. সাধারণ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. সাধারণ পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। কারণ তা হলো—
i. জনগণের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য
ii. উত্তরাধিকারীদের উপকৃত হওয়ার জন্য
iii. একজনের পক্ষে সব বই কেনা সম্ভব না বলে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি
i. সাহিত্যে সমঝদার হয়ে উঠতে পারে
ii. আলোকভিসারী হতে পারে
iii. জীবনে শ্রী ফোটাতে পারে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. জাতীয় জীবনধারায় অপ্রয়োজনের দিকটির মূল কথা হলো—
i. জীবিকার জন্য কাজ ii. আনন্দের জন্য কাজ
iii. বাঁচার জন্য কাজ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. ‘প্রতিবিম্ব’ শব্দের অর্থ কী?
ক. আয়না খ. প্রতিবাদ গ. ছবি ঘ. প্রতিচ্ছায়া
৫০. ‘বৈদগ্ধ’ শব্দের অর্থ কী?
ক. সৌন্দর্য খ. সৃষ্টি
গ. ইচ্ছা ঘ. পাণ্ডিত্য
৫১. ‘শ্রী’ অর্থ কী?
ক. সৃষ্টি খ. পটুতা
গ. সৌন্দর্য ঘ. উদ্দেশ্য
৫২. যা বিকাশ ঘটায় তাকে কী বলে?
ক. প্রকাশক খ. বিকাশক
গ. স্থান ঘ. উদ্ভাবন
৫৩. জ্ঞানচর্চার ফলে মনের উন্নতিকে এক কথায় কী বলে?
ক. চিত্তবৃত্তি খ. চিত্তাকর্ষণ গ. চিত্তোন্নতি ঘ. চিত্প্রকর্ষ
৫৪. সম্রাট শাহজাহান কী তৈরি করে শিল্পীমনের পরিচয় দিয়েছিলেন?
ক. নিদমহল খ. রূপমহল গ. তাজমহল ঘ. রাজমহল
৫৫. সমঝদার শব্দের অর্থ কী?
ক. সরদার খ. রসজ্ঞ গ. বিশেষজ্ঞ ঘ. জমিদার
৫৬. ‘প্রতিচ্ছায়া’ বলতে কী বোঝায়?
ক. প্রত্যেক ছায়া খ. অনেক ছায়া
গ. প্রতিফলক ঘ. প্রতিফলন
৫৭. ‘অভিপ্রায়’ শব্দের অর্থ কী?
ক. দুঃসাধ্য খ. আকাঙ্ক্ষা গ. জুলুম ঘ. পীড়ন
৫৮. সব বিষয়ে পাণ্ডিত্যের অধিকারীকে কী বলা হয়?
ক. সর্বকলাবিশারদ খ. সর্বকলাভিজ্ঞ
গ. সর্ববিদ্যাবিশারদ ঘ. সর্ববিদ্যাভিজ্ঞ
৫৯. ‘লাইব্রেরি’ প্রবন্ধটি পাঠ্যভুক্তির উদ্দেশ্য কী?
ক. লাইব্রেরি গঠনে আগ্রহ সৃষ্টি
খ. লাইব্রেরিতে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি
গ. জাতির মানসিক উন্নতি সাধন
ঘ. লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারের সঙ্গে সম্পৃক্ত করা
৬০. জ্ঞানচর্চার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা কেমন?
ক. বিশাল খ. সামান্য গ. অস্থায়ী ঘ. ধারাবাহিক ও স্থায়ী
৬১. লাইব্রেরির শ্রেষ্ঠত্ব কোথায়?
ক. অনেক বইয়ের সমারোহ
খ. অনেক পাঠকের উপস্থিতিতে
গ. মানুষকে আলোকের অভিসারী করে তোলাতে
ঘ. মানুষকে অবসর সময় কাটানোর সুযোগ দানে
৬২. লাইব্রেরি কোন ধরনের রচনা?
ক. গল্প খ. প্রবন্ধ গ. কাব্য ঘ. নাটক
৬৩. লাইব্রেরি প্রবন্ধের লেখক কে?
ক. মোতাহের হোসেন চৌধুরী খ. রণেশ দাশগুপ্ত
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘ. আবুবকর সিদ্দিক
৬৪. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ খ্রিষ্টাব্দে খ. ১৯০৩ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৭ খ্রিষ্টাব্দে ঘ. ১৯০৯ খ্রিষ্টাব্দে
৬৫. মোতাহের হোসেন চৌধুরী কত বছর বয়সে মারা যান।
ক. ৭৩ খ. ৬৩ গ. ৫৩ ঘ. ৫০
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
৪৫. খ ৪৬. খ ৪৭. ঘ ৪৮. গ ৪৯. ঘ ৫০. ঘ ৫১. গ ৫২. খ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. খ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. গ ৫৯. ঘ ৬০. ক ৬১. গ ৬২. খ ৬৩. ক ৬৪. খ ৬৫. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা