* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
# নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতাকামী নেতা। তিনি ভারতের জনসাধারণকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেন। তাঁর নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করে।
৮. উদ্দীপকের মহাত্মা গান্ধীর সাথে সাদৃশ্য রয়েছে—
ক. তাজউদ্দীনের খ. সৈয়দ নজরুল ইসলামের
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘ. এম মনসুর আলীর
৯. উদ্দীপকের মহাত্মা গান্ধীর মতো বঙ্গবন্ধুর কোন গুণটির জন্য বাংলার মানুষ তাঁকে বিশেষভাবে মনে রাখবে?
ক. ন্যায়পরায়ণতার খ. সততার
গ. স্বাধীনতাকামী মানসিকতার ঘ. নির্লোভ মানসিকতার
১০. ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০
১১. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি—
ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. এ কে ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমদ
১২. ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কারাগার থেকে মুক্তি খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি
গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি
১৩. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্য, পানীয়ের জন্য
১৪. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন?
ক. ভুল সিদ্ধান্তের জন্য
খ. জনগণের আন্দোলনের চাপে
গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে
ঘ. রাজনীতিবিদদের বিক্ষোভের ফলে
১৫. বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন কেন?
ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে
গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা