বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১৬। আরটিসি-এর পূর্ণরূপ হলো—

ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি

গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স

১৭।‘ওয়াপদা’ বলতে কী বোঝায়?

ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড

গ. বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড

১৮। ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়?

ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান

খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা

গ. বিদেশের আইন ঘ. সমাজে নিয়মকানুন

১৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন—

ক. ছয় দফা কর্মসূচির জন্য

খ. এগারো দফা কর্মসূচির জন্য

গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য

ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য

২০। ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা যে কাজে—

ক. রাজনীতি ও আন্দোলন খ. রাজনীতি ও দেশব্রতে

গ. দেশব্রতে ও দেশপ্রেমে ঘ. সংগ্রাম ও আন্দোলনে

২১। ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে সম্পৃক্ত করে দেখা হয়—

ক. বিখ্যাত ভাষণের সঙ্গে খ. অখ্যাত ভাষণের সঙ্গে

গ. গেটিসবার্গ ভাষণের সঙ্গে ঘ. দেশপ্রেমমূলক ভাষণের সঙ্গে

২২। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটির গঠনবৈশিষ্ট্য—

ক. বিনোদনমূলক খ. দিকনির্দেশনামূলক

গ. দেশপ্রেমমূলক ঘ. উদ্দীপনামূলক

২৩। ‘বীর বাঙালি অস্ত্র ধর’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ লাইন হলো—

ক. জনগণকে গুলি কর খ. বাংলাদেশ মুক্ত কর

গ. বাংলাদেশ স্বাধীন কর ঘ. পাকিস্তানকে ধ্বংস কর

২৪। ৬ দফা দাবি মূলত বাঙালির—

ক. মুক্তির দাবি খ. স্বায়ত্তশাসনের দাবি

গ. ক্ষুধা মেটানোর দাবি ঘ. স্বাধীনতার দাবি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

সঠিক উত্তর: বাংলা ১ম পত্র

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা