বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
২৫। কোন ধারা অনুসারে আওয়ামী লীগের শাসনভার পাওয়ার কথা ছিল?
ক. একনায়কতন্ত্রের খ. সামরিকতন্ত্রের
গ. গণতন্ত্রের ঘ. দ্বিজাতিতত্ত্বের
২৬। বঙ্গবন্ধুর মাতার নাম কী?
ক. জামিলা খাতুন খ. রহিমা খাতুন
গ. সাহেরা খাতুন ঘ. হালিমা খাতুন
২৭। শেখ মুজিব ২ ঘণ্টা ব্যাংক খোলা রাখতে বলেন কী কারণে?
ক. কর্মচারীদের বেতন নেওয়ার জন্য
খ. কর্মচারীদের টাকা জমা রাখার জন্য
গ. কর্মচারীদের টাকা সংগ্রহের জন্য
ঘ. নিজের অর্থ উত্তোলনের জন্য
২৮। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানি সামরিক সরকারের সঙ্গে হাত মেলান কেন?
ক. আইয়ুব খানকে ক্ষমতা না দিতে
খ. শেখ মুজিবকে ক্ষমতা না দিতে
গ. বাঙালিদেরকে ক্ষমতা না দিতে
ঘ. পূর্ব বাংলাকে ক্ষমতা না দিতে
২৯। ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে সম্পৃক্ত করে দেখা হয়—
ক. বিখ্যাত ভাষণের সঙ্গে খ. সাধারণ ভাষণের সঙ্গে
গ. ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে
ঘ. দেশপ্রেমমূলক ভাষণের সঙ্গে
আমাদের লোকশিল্প
১। কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২
২। স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল?
ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন
৩। কাঁসার তৈজসপত্র তৈরিতে কিসের ভেতর গলিত কাঁসা ঢেলে দেওয়া হতো।
ক. বাটিতে খ. পাতিলে গ. মাটির ছাঁচে ঘ. কাঠের ছাঁচে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. গ
আমাদের লোকশিল্প
১. গ ২. খ ৩. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা