বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
৪। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা
৫। এ দেশে একসময় গৃহনির্মাণের কাজে কেমন কাঠের ব্যবহার ছিল?
ক. সোজা খ. বাঁকা গ. শুকনো ঘ. কারুকার্য খচিত
৬। ‘অপরিহার্য’ অর্থ কী?
ক. নিপুণতা খ. কুশলতা গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা
৭। ‘প্রতীকধর্মী’ অর্থ কী?
ক. সংকেত খ. উদ্দীপনা গ. সমপ্রসারণ ঘ. লুপ্তপ্রায়
৮। ‘পণ্যদ্রব্য’ বলতে বোঝায়—
ক. বিক্রি হয় না এমন জিনিস খ. দাম কম এমন জিনিস
গ. বিক্রি করা যায় এমন জিনিস ঘ. বাজারে থাকে এমন জিনিস
৯। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অর্থে কোন শব্দটি ব্যবহূত হয়েছে?
ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য
১০। ‘আমাদের লোকশিল্প’ রচনায় ‘মজবুত’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. দক্ষতা খ. নিবিড় গ. টেকসই ঘ. টোপর
১১। ‘আমাদের লোকশিল্প’ রচনার প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে—
ক. সংলাপধর্মিতা খ. বিশ্লেষণধর্মিতা
গ. গল্পকথন ঘ. বর্ণনাধর্মিতা
১২। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমাদের—
ক. স্বাধীনতাকে খ. ঐতিহ্যকে
গ. দায়িত্বশীলতাকে ঘ. গ্রহণযোগ্যতাকে
১৩। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন?
ক. লোকশিল্পের কারিগর খ. লোকশিল্পের উপকরণ
গ. লোকশিল্পের ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি
১৪। মসলিন শাড়ি কেমন আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবশে করানো যেত?
ক. বড় খ. মাঝারি গ. ছোট ঘ. মোটা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: আমাদের লোকশিল্প
৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা